টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে বিএনপির মতবিনিময় সভায় বঞ্চিত নেতাকর্মীদের ক্ষোভে উত্তাল পরিবেশ



মোঃ ও মীরজাহান মিজান 
বিশেষ প্রতিনিধি জগন্নাথপুর প্রতিনিধি। 
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভা নেতাকর্মীদের ক্ষোভে একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার (২০ মে) দুপুরে জগন্নাথপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি নেতা আবিবুল বারী আয়হান এবং সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা এমএ কয়েস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাদির আহমদ।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার আনোয়ার হোসেন, মেজর (অব.) সৈয়দ আশফাক শামীম, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক এটিএম হেলাল, বিএনপি নেতা গেলাজার আহমদ, শান্তিগঞ্জ বিএনপি নেতা সাবিদুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদ আহমদ এবং জাসাস আহ্বায়ক নাজমুল হোসেন।
বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা আলফুজ্জামান বকুল, আবদুল ওয়াহাব, মতিউর রহমান, যুবদল নেতা সামিনুর রহমান, আব্বাস মিয়া, তাজুল ইসলাম জিম্মাদার এবং সুনামগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এমএ কাহার-এর প্রতিনিধি হিসেবে সুহেল আহমদ।


সভায় স্বাগত বক্তব্য দেন যুবদল নেতা রুহেল আহমদ রাজা।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মহিউদ্দিন বাবলু, উপজেলা বিএনপি নেতা জাবেদ আলম কোরেশী, নেছাবর খান, লেবু মিয়া, আফরোজ আলী, শাহিন মিয়াসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় স্থানীয় নেতারা অভিযোগ করেন, জগন্নাথপুরে বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে অনেক ত্যাগী ও অভিজ্ঞ নেতাকর্মীকে কমিটি গঠনের সময় উপেক্ষা করা হয়েছে। তারা এই অবহেলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টি উপস্থিত কেন্দ্রীয় ও জেলা নেতাদের সামনে তুলে ধরেন।


সভা শেষে দলের ঐক্য ও পুনর্গঠনের মাধ্যমে ৩১ দফা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ‘চাঁদার’ টাকাসহ ছাত্রদলের সদস্য সচিব আটক

1

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

2

ডাকসু নির্বাচন আজ

3

শতবর্ষী হিজল বাগান রক্ষায় ইউএনও’র অভিযান, দখলদারদের সতর্কবার

4

ইনসাফের শাসনের বার্তা তারেক রহমানের

5

ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

6

অভিযুক্ত হান্নানের আত্মসমর্পণ, আদালতে প্রেরণ

7

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা

8

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান

9

সেই ওষুধটি বহাল রাখাই ছিল ‘স্লো পয়জন’: খালেদা জিয়ার চিকিৎসক

10

মধ্যনগরে ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

11

পাকিস্তান সফর নিয়ে দ্রুতই সিদ্ধান্ত চায় বিসিবি

12

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐতিহাসিক

13

১৭ মামলার আসামি চেয়ারম্যান আলফু গ্রেফতার

14

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

15

জগন্নাথপুরে কোরবানির হাটে গবাদিপশুর চিকিৎসায় প্রশংসিত প্রাণি

16

শাবিপ্রবি শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

17

সিলেটে গাঁজা ও চোলাই মদসহ দুই নারী আটক

18

সিতারা ম্যানশনের প্রিয় কুকুর ‘বজো’ নিখোঁজ: জিন্দাবাজারে ক্ষো

19

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্তের দাবিতে স

20