টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

নবীগঞ্জে দুই সাংবাদিকের বিরোধ থেকে সূত্রপাত, সংঘর্ষ-আগুন,

 নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরের মানুষের কাছে আজ সকালটা ছিল বিভীষিকাময়। শহরের প্রধান সড়কজুড়ে ছিল ধ্বংসের স্তূপ। দেখে মনে হয়, শহরটির ওপর দিয়ে বয়ে গেছে বড় ধরনের এক ঝড়। উপজেলা সদরের দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনার পর এমন দৃশ্য দেখা গেছে শহরটিতে।

সংঘাতটির সূচনা হয় স্থানীয় দুজন গণমাধ্যমকর্মীর বিরোধ থেকে। পরে তা এলাকাভিত্তিক দুই সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে। ১৪৪ ধারা ভঙ্গ করে জড়ানো এ সংঘাতে প্রাণ হারান একজন, আহত হন শতাধিক ব্যক্তি। সংঘর্ষকালে শহরে বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছু দিন ধরে দৈনিক আলোকিত সকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আশায়েদ আলী ও হবিগঞ্জের সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক সেলিম তালুকদারের মধ্যে পেশাগত ও প্রেসক্লাব নিয়ে দ্বন্দ্ব চলছে। এ নিয়ে উভয়ই ফেসবুকে পরস্পরের বিরুদ্ধে লেখালেখি করছিলেন। আশায়েদ আলীকে ৪ জুলাই নবীগঞ্জ উপজেলা সদরের মধ্যবাজারে একটি বিপণিবিতানের সামনে পেয়ে তিমিরপুর গ্রামের বাসিন্দা ও গণমাধ্যমকর্মী সেলিম তালুকদার এবং তাঁর লোকজন মারধর করেন বলে অভিযোগ। এ সময় বিপণিবিতানের ব্যবসায়ীরা হামলাকারীদের মধ্য থেকে দুই তরুণকে আটক করে পুলিশে দেন। ওই দুই তরুণের বাড়ি তিমিরপুর গ্রামে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় শিবিরের 'মৌসুমী ফল উৎসব- আয়োজন

1

গণ-অভ্যুত্থান স্মরণ: প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৩৬ সদস্যের জা

2

সিলেটের সিলগালা হোটেলে রহস্যজনক চুরি ও অগ্নিকাণ্ড

3

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

4

সিলেটের আখালিয়া নয়াবাজারে দুপক্ষের সংঘর্ষ, পরিস্থিতি পুলিশের

5

বছরের প্রথম ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা,বন্যার আভাস সিলেটে

6

দিরাই-শাল্লায় বিএনপির টিকিট পেলেন সাবেক এমপি নাছির উদ্দিন চৌ

7

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

8

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

9

সাদা পাথর লুটপাটে জড়িতদের দুর্নীতি অনুসন্ধানে দুদক

10

সিলেটে বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্র ইউনিয়নের তিন নেতা আটক

11

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

12

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক

13

সিলেট প্রধান ডাকঘরে ‘ডমেস্টিক মেইল মনিটরিং ও মেইলস ব্যবস্থাপ

14

মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের প্রাণ : সিলেটে দৈনিক বর্

15

মধ্যনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

16

দিরাইয়ে সেনা–পুলিশ অভিযানে ‘চিহ্নিত সন্ত্রাসী’ উজ্জ্বল মিয়া

17

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন,

18

৪৪তম বিসিএসে বড়লেখার দুই মেধাবীর সাফল্য

19

স্কলার্সহোম-এ শিক্ষক বরখাস্তে তোলপাড়, নির্বাচনী রাজনীতির অভি

20