টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Feb 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীই সময়মতো নেই উপস্থিত, সিসিক প্রশাসকের বিশেষ সতর্কতা

সরকারি নির্দেশনা অনুযায়ী রমজান মাসে প্রত্যেক সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সকাল ৯টায় কার্যালয়ে উপস্থিত থাকা আবশ্যক। সেই নিয়মানুযায়ী বুধবার দায়িত্ব নিয়ে আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে সিলেট সিটি করপোরেশনে যান নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। একই সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার হাজির হন। সেখানে তারা নিচতলায় কিছুক্ষণ বসে ৯ টার সময় নিজ কার্যালয়ে যান।

সকাল ৯টা ১০ মিনিটে তিনি নিজের কার্যালয় থেকে বের হয়ে নগর ভবনের বিভিন্ন বিভাগ পরিদর্শন শুরু করেন। বাজার শাখা, পানি শাখা, প্রকৌশল শাখা, স্বাস্থ্য শাখা পরিদর্শনকালে তিনি বেশকিছু কর্মকর্তা-কর্মচারীর অনুপস্থিতি দেখতে পান। তিনি অনুপস্থিতদের তালিকা তৈরির নির্দেশ দেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি নিজ কার্যালয়ে সিটি করপোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে রমজান মাসে সকাল ৯টায় অফিসে উপস্থিতির কথা বলেন সকল কর্মকর্তা-কর্মচারীদের।বৈঠকে আব্দুল কাইয়ুম চৌধুরী সিটি করপোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং করণীয় বিষয়ে নির্দেশনা দেন। তিনি গণমাধ্যমকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী রমজান মাসে সকাল ৯টায় কার্যালয়ে উপস্থিতি দরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও সকাল ৯টায় কার্যালয়ে গিয়ে কাজ করছেন। এমতাবস্থায় আমাদেরও উচিত নির্ধারিত সময়ে উপস্থিত থেকে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করা।

পরে ফোনালাপে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমি সময়মতোই গিয়েছি অফিসে। সেখানে গিয়ে দেখি প্রায় অধিকাংশই কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই। প্রথম দিন হওয়ায় সবাইকে হুশিয়ারী করে দিয়েছি। রোববার থেকে কেউ সময়মতো অফিস না করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাই সময়মতো কাজ করলে মানুষজন ভোগান্তিতে পড়বেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭৯ রানের দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের

1

বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আট

2

ছাতকের জাউয়া সাহিত্যিক পাড়া মাদকমুক্ত এলাকা ঘোষণা

3

কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্তের পর তড়িঘড়ি আপ

4

জরিপের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুললেন সিলেটে সারজিস আলম

5

মধ্যনগর প্রেসক্লাবে ৮ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

6

কোম্পানীগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান, ছাত্রলীগ ও শ্রমিকলীগ

7

ওসমানীনগরে পূর্ব বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ: যুবক নিহত, আ

8

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএস সি পরীক্ষার্থী নিহত

9

সুরেজা হাসিম ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

10

দীর্ঘ অপেক্ষার অবসান: সিলেটের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ার

11

তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ: সামাজিক

12

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

13

চরমহল্লা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

14

কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন: জগন্নাথপুরে পাঁচজনের কারাদ

15

সিলেটে তর্কের জেরে ইটের আঘাতে বিএনপি নেতা নিহত, অভিযুক্ত যুব

16

শাহজালাল মাজারের ওরস হবে না অসামাজিক-অনৈসলামিক কাজ : এসএমপি

17

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন ‘গাজা’

18

কুলাউড়ায় বিএসএফের গুলিতে যুবক নিহত

19

কমপ্লিট শাটডাউন’ চলবে, নতুন কর্মসূচি ঘোষণা প্রকৌশল অধিকার আন

20