টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘পান–সিগারেট নাই’—তুচ্ছ কারণে বেপরোয়া হামলা! মুহূর্তে বাজারে সন্ত্রাসী তাণ্ডব,


  কাঁচির আঘাতে যুবক লুটিয়ে রক্তাক্ত!

মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার শান্তিনগর বাজারে পান ও সিগারেট না থাকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কাঁচির আঘাতে এক যুবক গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে স্থানীয় হাসপাতাল পয়েন্ট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শামছুল ইসলামের পান দোকানে এক যুবক পান ও সিগারেট চাইলে দোকানদারের স্কুল পড়ুয়া ছেলে শামিম আহমদ জানায়—দোকানে এসব নেই। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ৪–৫ জন যুবক শামিমের ওপর হামলা চালায়।
হামলার সময় আত্মরক্ষায় শামিম কাঁচি দিয়ে আঘাত করলে গিয়াস উদ্দিন (২৯) নামের এক যুবক গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সিলেটে পাঠিয়ে দেন। এ ঘটনায় আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দোকানদার শামছুল ইসলাম অভিযোগ করে বলেন, “মাত্র ‘পান–সিগারেট নাই’ বলায় আমার ছেলেকে তারা অকারণে গালিগালাজ ও মারধর করেছে।”
শান্তিনগর বাজার তদারকি কমিটির সেক্রেটারি বিলাল আহমদ জানান, ঘটনাটি শুনে তিনি হাসপাতালে আহতকে দেখতে যান, তবে এর আগেই তাকে সিলেটে পাঠানো হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে লাগবে তিন যোগ্যতা

1

তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক ইশতেহার নয়, এটি জাতীয় পুন

2

সিলেটে ২ হাজার কেজি ভারতীয় জিরাসহ চালক আটক

3

বেওয়ারিশ মানুষের নিরাপদ আশ্রয়ে সিলেটে ব্যতিক্রমী উদ্যোগ

4

উৎমা ছড়া এলাকা থেকে ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

5

কুরবানির পশু নির্বাচনে যেসব ভুল করা যাবে না

6

সাংবাদিক শাহনুর ওয়াদুদ সাগর তালুকদারের বড় ভাইয়ের ১৫তম মৃত্য

7

পাথর লুটেরাদের তালিকা চায় হাইকোর্ট, ফিরিয়ে দিতে হবে সাদাপাথর

8

সিলেটে সুধীজনদের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ হো

9

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

10

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

11

উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত, নিহত ১৯

12

সিলেটে লালদিঘীরপার হকার্স মার্কেট প্রস্তুতির কাজ চলছে

13

গোপালগঞ্জের ঘটনার পর আ.লীগের তওবার সুযোগও নেই: হাসনাত

14

ড. ইউনূসের সাক্ষাৎ পাচ্ছেন না টিউলিপ

15

অপরাধের প্রস্তুতিকালেই ধরা: ওসমানীনগরে অবৈধ অস্ত্র ও প্রযুক্

16

মধ্যনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কর

17

যৌতুকের দাবিতে শিক্ষিকা নির্যাতন—স্বামীকে কারাগারে পাঠানোর ন

18

অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

19

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

20