টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে একতা বালু উত্তোলন ও সরবরাহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত



সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বালিকা বিদ্যালয় রোডস্থ সমিতির অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজি আব্দুস সাত্তার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী দিলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন সমিতির কোষাধ্যক্ষ কবি জানে আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি সুয়েদ আহমদ, সাবেক সভাপতি বাবলু হোসেন সায়েদ, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক সামছু মিয়া এবং উপদেষ্টা কমিটির সদস্য সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসাইন, হানিফ আলী, কামাল মৃধা, রহিম উদ্দিন, আব্দুর রহমান, মিজানুর রহমান, জহির ইসলাম, শাহ নেওয়াজ চৌধুরী, আনু মিয়া, মুবিন মিয়া, কামাল মিয়া, আল-আমিন, ডালিম মিয়া, দুলাল মিয়া, আলী হোসেন, আব্দুল হেকিম, শহিদ মিয়া, রশীদুল ইসলাম, মামুন মিয়াসহ আরও অনেকে।
সভাপতির বক্তব্যে হাজি আব্দুস সাত্তার বলেন, “ক্ষুদ্র ব্যবসায়ীদের ঐক্যের মাধ্যমে গঠিত এই সমিতি আজ একটি বৃহৎ রূপ ধারণ করেছে। সকল সদস্যের আন্তরিকতায় আমরা আগামীতেও আরও সফলতা অর্জন করতে পারবো। আমাদের লক্ষ্য হওয়া উচিত নদীতে সকল অবৈধ কর্মকাণ্ড রোধ করে বৈধ পদ্ধতিতে বালু উত্তোলন নিশ্চিত করা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা।”
সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে কোষাধ্যক্ষ কবি জানে আলম বলেন, “সদস্যদের অধিকার রক্ষায় আমাদের একতাবদ্ধ হয়ে, যোগাযোগ বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। শ্রমিক ও ব্যবসায়ীদের ওপর কোনো ধরনের নির্যাতন বরদাশত করা হবে না। যারা অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সহায়তা প্রয়োজন। একতা, সততা এবং আন্দোলনের মাধ্যমে এসব অনিয়ম প্রতিহত করতে হবে।”
সভাটি সমিতির সদস্যদের মাঝে ঐক্য, সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় নারী চিকিৎসকের মৃ ত্যু

1

বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১৬জনকে পুশইন করল বিএসএফ

2

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

3

কুলাউড়া সাজ ভিডিও এন্ড ফটোগ্রাফী এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠা

4

হবিগঞ্জে কালেঙ্গা সীমান্ত দিয়ে আরোও ২২ বাংলাদেশিকে পুশইন কর

5

সেই ওষুধটি বহাল রাখাই ছিল ‘স্লো পয়জন’: খালেদা জিয়ার চিকিৎসক

6

এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি: উপদেষ্টা ফারুকী

7

‘হ্যাঁ না’ ভোট কী—জানেন না সুনামগঞ্জ-৫ আসনের অধিকাংশ ভোটার

8

জামালগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত: শহীদ সোহাগ মিয়ার

9

আমাদের মধ্যে অনেক ষড়যন্ত্রকারী আছে: এমএ মালিক

10

খালেদা জিয়ার সবশেষ অবস্থা ও বিদেশ যাওয়া নিয়ে যা জানালেন রিজভ

11

রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি

12

৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা

13

ছাতক উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

14

ফেইসবুকে ফেক আইডি খুলে বড়লেখায় পোস্টমাষ্টারের নামে অপপ্রচারে

15

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান পর্যবেক্ষক দুদু ম

16

বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহম

17

নতুন কেনা মোটরসাইকেলেই শেষ যাত্রা, কুলাউড়ায় দুই যুবক নিহত

18

ছাতকে মুরগি চুরি নিয়ে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে আহত ৫০

19

১২ ফেব্রুয়ারি একই দিনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন

20