টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের কৃষি সহায়তায় সরকারিভাবে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ।
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ। এছাড়া কৃষি অফিসের কর্মকর্তা রাজন আকন্দ, তপন চন্দ্র শীলসহ সকল কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন অঞ্চল থেকে আসা উপকারভোগী কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মো. বরকত উল্লাহ বলেন, “সরকার কৃষকের সহায়তায় বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে। এসব বীজ সঠিকভাবে ব্যবহার করতে পারলে আগাম বৈশাখে কৃষকরা ভালো ফলন পেয়ে বাম্পার বোরো ধান উৎপাদনে সক্ষম হবেন। তখনই সরকারের এই উদ্যোগের সার্থকতা প্রমাণিত হবে।”
কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, উপজেলার ১৩০০ কৃষকের মাঝে উফসী জাতের ধানবীজ এবং ১৪৫০ কৃষকের মাঝে হাইব্রিড ধানবীজ ও সমপরিমাণ সার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি সরিষা, গম, সূর্যমুখী ও চিনাবাদামের বীজও দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ আগামী দিনে জগন্নাথপুরে কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আনবে।
সরকারিভাবে বিনামূল্যে বীজ ও সার পেয়ে উপকারভোগী কৃষক-কৃষাণীরা সন্তোষ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

1

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির গেট-টুগেদার অনুষ্ঠিত

2

ছাতকে পল্লী উন্নয়ন বোর্ডের দক্ষতার উপর প্রশিক্ষন শুরু।

3

শিক্ষার্থী দানিয়ালের মৃত্যুর ঘটনায় স্কলার্সহোমে উপাধ্যক্ষের

4

আগামী নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন : সিলেটে জামায়াত

5

সিলেটে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদ

6

এক কাতারে সিলেট বিএনপির শীর্ষনেতারা

7

এম এ হক ছিলেন বিএনপির আপোষহীন কণ্ঠস্বর: ইমদাদ হোসেন চৌধুরী

8

এনসিপির মনোনয়নপত্র কিনলেন ‘স্যালুট দেওয়া’ রিকশাচালক সুজন

9

সুনামগঞ্জে বৈধতা দিচ্ছে পশুর হাট—ভারতীয় গরু-মহিষের ব্যবসা জম

10

কানাইঘাটে জালালাবাদ মডেল একাডেমির অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থ

11

ছাতকের গোবিন্দগঞ্জকে আধুনিক মিনি মডেল টাউন গড়ার অঙ্গীকার,ক‌

12

ছাতকে অসহায় আফিয়া পরিবারকে অটো গাড়ি উপহার দিলেন পরিবর্তন ওয়ে

13

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

14

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ

15

পুণ্যভূমি সিলেটে পৌঁছালেন তারেক রহমান, ৩৬ নম্বর ওয়ার্ডে হিরু

16

ছাত্র জমিয়ত এর শাহ পরান থানার উদ্যোগে এস এস সি উত্তীর্ণদের

17

সমাবেশ মঞ্চে আসছেন জামায়াত নেতারা, চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান

18

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

19

সরকার বাড়িয়ে দিলেও চামড়ায় এবারও কাঙ্ক্ষিত দাম মেলেনি

20