টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজার সমিতি সিলেটের জীবন সদস্যদের সম্মানে ইফতার মাহফিল ও সমিতির উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর নিয়োগ পাওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, মৌলভীবাজার সমিতি সিলেট দীর্ঘকাল ধরে মানুষের মধ্যে ঐক্য, ভালোবাসা এবং সহযোগিতার মেলবন্ধন হিসেবে কাজ করে আসছে। সমিতির নানা উদ্যোগ ও কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন ও উন্নয়ন নিয়ে এসেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতে এর কার্যক্রম আরও গতিশীল হবে। এ ধরনের সম্মিলিত উদ্যোগ আমাদের ঐতিহ্যকে আরো শক্তিশালী করে তুলবে এবং মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের প্রসার ঘটাবে। তিনি তাকে এ সম্মান প্রদর্শন করায় মৌলভীবাজার সমিতির সকলকে অভিনন্দন জানান।
শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন ড. তুতিউর রহমান। বক্তব্য রাখেন সমিতির উপদেষ্ঠা জামিল আহমদ চৌধুরী, প্রফেসর ছয়ফুল কবির চৌধুরী, প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর আমীর মো. ফখরুল ইসলাম,  সিলেট শিক্ষাবোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর, উপদেষ্টা অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, মো. জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. রুস্তম খান, দৈনিক মানব জমিনের কূটনৈতিক রিপোর্টার মো. মিজানুর রহমান, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সুহেল, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিক ও অ্যাডভোকেট সাইফুর রহমান, অর্থ সম্পাদক অ্যাডভোকেট অরুপ শ্যাম বাপ্পি, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রব জগলু, প্রচার সম্পাদক আবুল কাশেম, শিক্ষা সম্পাদক এম এ আজিজ, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার সাইফুর রহমান রানা, মহিলা বিষয়ক সম্পাদিকা রহিমা পারভীন লিলি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলুল হক সুহেল, ক্রীড়া সম্পাদক বাবুল সিদ্দিকী, সদস্য দুরূদ মোহাম্মদ, সৈয়দ মহসীন হোসেন, চৌধুরী এনায়েত মওলা রাজু, আব্দুল ওয়াহিদ, মো. রইছ উদ্দিন প্রমুখ। সবশেষে মোনাজাত পরিচালনা করেন সমিতির জীবন সদস্য মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী। অনুষ্ঠানে সংবর্ধিত ভাইস চ্যান্সেলর  প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সমিতির সভাপতি প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী সহ সমিতির নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে সিলেটে অবস্থানরত মৌলভীবাজার সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্সবিহীন সিএনজি শহরের বাইরে যেতে হবে- জেলা প্রশাসক

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সিলেট বিভাগের ১৪ আসনে বিএনপির প

2

মধ্যনগরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের মায়ের ইন্তেকাল: যুবদলের

3

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

4

ছাতকে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্

5

সুনামগঞ্জে বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্প

6

মৌলভীবাজারে মা ও শিশুর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে স্বামী গ

7

সুনামগঞ্জ সীমান্তে গরু আটককে কেন্দ্র করে সংঘর্ষে নৌকার মাঝি

8

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

9

সিলেট চেম্বার নির্বাচনে ভোটের পাঁচ দিন আগে নির্বাচন স্থগিত

10

সিলেট-১ আসনের সাথেই থাকছে নগরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড

11

সুনামগঞ্জে বিএনপি থেকে বহিষ্কৃত তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্

12

জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার ব

13

বিশ্বনাথে রাজনৈতিক নেতাদের চাপে পরিবার একঘরে, বাড়িছাড়া হওয়ার

14

এবার কাতারে হামলা চালিয়েছে ইসরাইল

15

শমসের মবিন চৌধুরীর অবসর: দীর্ঘ রাজনৈতিক যাত্রার ইতি

16

জগন্নাথপুরে বৃষ্টি থামতেই পানি নামতে শুরু, স্বস্তি ফিরেছে এল

17

২৪০-মামলা,-দ্বিগুণ-রাজস্ব-ছাতকে-অবৈধ-বালু-উত্তোলন-নিয়ে-প্রশা

18

ছাতকে ভূমি উন্নয়ন কর আদায়ে নজিরবিহীন সাফল্য

19

পরাজয় স্বীকার করে সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে ভারত, দাব

20