টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

টুডেসিলেট ডেক্স: গোটা বাংলাদেশ শহীদ শরিফ ওসমান হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে- বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে এসে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, লাখো মানুষ হাদির কথা শুনতে এসেছে, আমরা হাদিকে বিদায় দিতে আসিনি, হাদির শেখানো মন্ত্র যেন বাংলাদেশের মানুষ বুকে ধারণ করে সে জন্য এসেছি। 

প্রধান উপদেষ্টা আরও বলেন, হাদি আমাদের বুকের ভেতর আছে। বাংলাদেশ যতদিন আছে, বাংলাদেশের মানুষের বুকের মধ্যে থাকবে হাদি।   

তিনি এ সময় বারবার বলেন, বলো বীর চির উন্নত মম শির, হাদি আমাদের মাথা নত না করার মন্ত্র শিখিয়ে গেছে, এ মন্ত্র আমাদের অন্তরে থাকবে- হাদির শেখানো এই মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ। এর আগে, সকালে ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে তার লাশ আবারও নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ লাশ নিয়ে নিয়ে আসা হয় মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।  

এদিন সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন মানুষ। বেলা একটার দিকে দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউয়ের ফার্মগেট, বিজয়স্মরণী, আসাদগেটসহ আসপাশের এলাকায় মানুষে ভরে গেছে। 

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮২ গ্রামের ভক্তের অশ্রুসিক্ত প্রার্থনা: সুস্থ হোক সুনামগঞ্জ-

1

রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

2

রমজানের আগেই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

3

উত্তাল নেপালে হোটেলে অবরুদ্ধ বাংলাদেশ দল, অনুশীলন স্থগিত

4

মধ্যনগরে নৌকাডুবিতে এক বৃদ্ধার মৃত্যু

5

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির গেট-টুগেদার অনুষ্ঠিত

6

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটিকে জেলা বিএনপির অভিনন্দন

7

সিলেটে মনোনয়ন যাচাই-বাছাই: বাতিল ৭, স্থগিত ৫

8

লাইসেন্সবিহীন সিএনজি শহরের বাইরে যেতে হবে- জেলা প্রশাসক

9

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন,

10

সুনামগঞ্জে ৫ কোটি টাকার শাড়ি- লেহেঙ্গা জ ব্দ

11

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল, চিকিৎসা গ্রহ

14

সিলেটে রাত সাড়ে ৯টার পর সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধ

15

সিলেটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: ১৫ দিনে দুই খুন,পুলিশ-র‍্যাবের

16

সিতারা ম্যানশনের প্রিয় কুকুর ‘বজো’ নিখোঁজ: জিন্দাবাজারে ক্ষো

17

উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত, নিহত ১৯

18

রাতে ঘণ্টার ব্যবধানে ৩ বাসে আগুন

19

এবারের ব্রিফকেসবিহীন বাজেট?

20