টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

সিলেটে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। জনতার হাতে আটক সেই নেতার নাম প্রদীপ রায়। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর লন্ডনি রোডের ১৩৭ নম্বর বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। এ সময় স্থানীয় জনতা তাকে পুলিশের হাতে তুলে দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকা প্রদীপ রায়ের অবস্থান শনাক্ত করেন স্থানীয় জনতারা। তারা প্রথমে বাসাটি ঘিরে ফেলেন এবং কিছুক্ষণ পর দরজা খুলে ভেতরে ঢুকে তাকে মারধর শুরু করেন। এরপর তাকে নিচে নামিয়ে আনা হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন উর রশীদ  বলেন, স্থানীয় জনতা প্রদীপ রায়কে আটক করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। তার বিরুদ্ধে সুনামগঞ্জে বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তরের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

1

‘হ্যাঁ না’ ভোট কী—জানেন না সুনামগঞ্জ-৫ আসনের অধিকাংশ ভোটার

2

গ্রিস যেতে গিয়ে ভয়াবহ পরিণতি, সুনামগঞ্জের দুই যুবকের করুণ মৃ

3

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

4

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ মারা গেছেন

5

সিলেটে ভারতীয় চা পাতার বিশাল চালানসহ একজন গ্রেপ্তার

6

তারেক রহমানের আহ্বানে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজান চৌধুর

7

অবসান শেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফ

8

সিলেটে দ্রুতই চালু হচ্ছে জেলা হাসপাতাল ও ক্যান্সার হাসপাতাল:

9

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে টুডে সিলেট পরিবারের গভীর শোক

10

সিলেটে পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

11

সিলেটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মা

12

সিলেটে সুধীজনদের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ হো

13

জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন, নতুন

14

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় আটক ১১

15

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা, আসামি আওয়ামী লীগ নেতা

16

৩১ দফা বাস্তবায়নে লক্ষে্ সুনামগঞ্জে লিফলেট বিতরণ

17

প্রবাসী ভোটারদের উৎসাহিত করতে বিশেষ কর্মসূচি নিচ্ছে নির্বাচন

18

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

19

বড়লেখায় কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

20