টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল জনতা

সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে মারধর করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। গতকাল সোমবার (২১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সিলেট নগরের আম্বরখানাস্থ সাপ্লাইরোড এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে সে পুলিশের তদারকিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আব্দুল আহাদ (২৭) সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাপ্লাই রোডের কলবাখানি এলাকার গোলাম গফুর মিয়ার ছেলে।

জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর আম্বরখানাস্থ সাপ্লাইরোড এলাকায় স্থানীয় লোকজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আব্দুল আহাদকে সাপ্লাই রোড এলাকায় মারধর করে সিলেটের এয়ারপোর্ট থানায় সৌপর্দ করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলাও রয়েছে। বর্তমানে সে পুলিশের তদারকিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, সোমবার রাতে তাকে ধরে মারধর করে স্থানীয় জনতা পুলিশের হাতে সৌপর্দ করেন। তার বিরুদ্ধে চিনি চোরাচালানী সহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একাধিক মামলা রয়েছে। ছাত্রলীগের কমিটি না হওয়াতে তার ছাত্রলীগের দলীয় কোনো পদবী পাওয়া যায় নি। আমরা সেটা আরো খুঁজে দেখতেছি। তবে সে চিনি চোরাচালান কাজে জড়িত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক মেয়ে শিক্ষার্থীর গলায় চেপে ধরার ছবি ভাইরাল হয়েছে। এছাড়া জেলা ছাত্রলীগের সেক্রেটারী রাহেল সিরাজের সাথেও তার একাধিক ছবি রয়েছে। বর্তমানে সে পুলিশের তদারকিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে কিছুটা সুস্থ হলে আমরা তাকে আদালতে প্রেরণ করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিজুড়ে চলছে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার শঙ্কা

1

সারা দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

2

সিলেটে সবচেয়ে বড় ভারতীয় গরু ও মহিষের চালান আটক করেছে বিজিবি

3

হবিগঞ্জে ‘চাঁদার’ টাকাসহ ছাত্রদলের সদস্য সচিব আটক

4

সিলেট-২ আসনে ইলিয়াস আলীর পরিবারের দুই সদস্যের মনোনয়ন জমা

5

আ.লীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

6

আচরণবিধি মেনে ২০ জানুয়ারি শাবিপ্রবিতে শাকসু ও হল সংসদ নির্বা

7

হাসিনার মামলার রায় পড়া শুরু

8

কুলাউড়ায় বিএসএফের গুলিতে যুবক নিহত

9

সিলেটসহ সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

10

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

11

ইসরাইলি হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস

12

সিলেটে হোটেলে রুম ভাড়ায় স্বামী–স্ত্রী পরিচয় বাধ্যতামূলক : প

13

হাজিরা দেননি এসআই আকবর

14

নিউইয়র্কে ডিম নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা জামিনে ম

15

ঝোপের আড়ালে মিলল নারীর কঙ্কাল, বিশ্বনাথে চাঞ্চল্য

16

বড়লেখায় বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক; জনজীবনে চরম বিপর্যস্ত

17

ছাতকে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ ও আলোচনা সভা অ

18

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মান

19

সিলেটসহ দেশজুড়ে বৃষ্টির আভাস

20