টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাগলকাণ্ডের সেই মতিউরকে অনৈতিক সুবিধা দেয়ায় ১১ পুলিশ সদস্য বরখাস্ত

সাবেক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানকে ঢাকা আদালত থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে ফেরত আনার সময় তাকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ জেলা পুলিশ এক সাব-ইন্সপেক্টর ও ১০ জন কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

শনিবার এই বরখাস্তের আদেশ দেওয়া হয় বলে নিশ্চিত করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি সূত্র।

সূত্র জানায়, বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের একটি ফেসবুক পোস্ট করেন। পোস্টে তিনি কয়েকটি সিসিটিভি ফুটেজ যুক্ত করে মতিউর রহমানকে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি তুলে ধরেন।

পোস্টে সায়ের উল্লেখ করেন, গত ১২ আগস্ট দুর্নীতির মামলার শুনানি শেষে কিশোরগঞ্জ কারাগারে ফেরার পথে সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে বহনকারী প্রিজনভ্যান নরসিংদীর নিরালা হাড্ডি হোটেলে ৫০ মিনিট থামে। সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকাল ৫টা ১৮ মিনিট থেকে ৬টা ৮ মিনিট পর্যন্ত মতিউরকে হাতকড়া ছাড়া হোটেলে ঢুকিয়ে এক ব্যক্তির সঙ্গে একান্তে দেখা করানো হয়। ৬টা ০৬ মিনিটে সেই ব্যক্তির সঙ্গে মতিউর আলিঙ্গন করে বের হন এবং স্বাভাবিক ভঙ্গিতে প্রিজনভ্যানে ওঠেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা

1

কবে থেকে ভারি বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

2

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

3

শাবিপ্রবির ২০৫ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা

4

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

5

মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মান

6

সিলেটে এনা পরিবহনের সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই

7

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, সিলেটে যাত্রাবিরতি

8

ছাতকের খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে আলোচিত এলএসডি সুলতানা প

9

জাতীয় দৈনিক ডেসটিনি’র ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেল

10

সিলেটে রেললাইন থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

11

বালুচরে প্রাইম ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন

12

বিশ্বনাথ পৌর নির্বাচনে চমক হতে পারেন শাহ আবুল কালাম

13

ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের দুরবস্থার দ্রুত প্রতিকার দাবি

14

দরিদ্র বাবার কন্যা ফারজানার স্বপ্নপূরণের পথে

15

ওসমান হাদি মারা গেছেন

16

শিশু ইনায়া হ ত্যা র রহস্য উদঘাটন

17

ছাতকে চোরাচালানের রিপোর্ট করায় সাংবাদিকের উপর হামলা

18

জাউয়া বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত

19

কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়

20