টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে খু নে র ঘটনায় আ ট ক ১

সিলেট নগরীর ক্বীন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে ডালিম আহমদ (৩৫) খুন হন। এই ঘটনায় নাঈম আহমেদ রজব (১৯) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 


আটক নাঈম সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের মো. মনাফ মিয়ার ছেলে।

 

নিহত যুবকের নাম ডালিম (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।  বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্বীন ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

 

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরের ক্বীন ব্রিজের নিচে, আলী আমজদের ঘড়ির পাশেই ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ডালিম ও আটক রজব দুজনই ছিনতাইকারী চক্রের সদস্য। ছিনতাইয়ের টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আটক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সংশ্লিষ্টতা নিশ্চিত হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

স্থানীয়দের বরাতে জানা গেছে, ঘটনার সময় ডালিম ও হামলাকারী একত্রে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ হামলাকারী ছুরি বের করে ডালিমকে আঘাত করে। এরপর সে হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তার হাতে অস্ত্র থাকায় উপস্থিত কেউ সাহস করে এগিয়ে আসতে পারেননি। বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এর আগে স্থানীয়রা আহত ডালিমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত ডালিম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

1

স্কলার্সহোম-এ শিক্ষক বরখাস্তে তোলপাড়, নির্বাচনী রাজনীতির অভি

2

৩১ দফা বাস্তবায়নে লক্ষে্ সুনামগঞ্জে লিফলেট বিতরণ

3

জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

4

ফুটপাত দখলমুক্ত করতে সিলেটে প্রশাসনের যৌথ অভিযান

5

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

6

সিলেট–বিয়ানীবাজার সড়কে মধ্যরাতে মৃত্যু মিছিল, প্রাণ গেল ৩ জন

7

সিলেটেও করোনার থাবা : শনাক্ত ২

8

সিলেটে করোনা আক্রান্ত রোগী বেড়ে ৭

9

সিলেট টাইটান্সকে পরাজিত করে রাজশাহী ফাইনালে!”

10

পাকিস্তান সফর নিয়ে দ্রুতই সিদ্ধান্ত চায় বিসিবি

11

আর একটি পাথরও সরানো হলে জীবন ঝালাপালা করে দেব

12

নির্বাচন প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবেন না: জামায়াত

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

সুনামগেঞ্জর সাবেক এমপি শামীমা গ্রে প্তা র

15

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

16

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় জিরাসহ ট্রাক আটক করেছে বিজিবি

17

বিএনপিকে জড়িয়ে ‘অপপ্রচার’ গাজীপুরে সারজিসের বিরুদ্ধে মানহানি

18

পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

19

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

20