টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে ‘চাঁদার’ টাকাসহ ছাত্রদলের সদস্য সচিব আটক

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ছাত্রদলের এক নেতা ও তার সহযোগীকে চাঁদার ৯০ হাজার টাকাসহ আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রাম থেকে তাদের আটকের পর শুক্রবার সকালে সেনাসদস্যরা তাদের মাধবপুর থানায় হস্তান্তর করে বলে থানার ওসি সহিদ উল্যা জানিয়েছেন।

আটকরা হলেন, মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও ছাত্রদল কর্মী মোনায়েম খান।

ওসি সহিদ উল্যা বলেন, কালিকাপুর গ্রামে অরুপ চৌধুরী নামে এক ব্যক্তিকে আটকে রেখে ছাত্রদল নেতা জামিল চৌধুরী ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী মাধবপুর ক্যাম্পের একটি দল।

অরুপ চৌধুরী ধরমন্ডল গ্রামের বাসিন্দা, তিনি ডিসলাইনের ব্যবসা করেন।

অভিযানে ঘটনাস্থল থেকে হাতেনাতে চাঁদার ৯০ হাজার টাকাসহ আটক করা হয় জামিল চৌধুরী ও মোনায়েম খানকে। অভিযানের বিষয়টি টের পেয়ে তাদের সঙ্গে থাকা পানেল মিয়া, মো. রোকন, নির্জন মিয়া পালিয়ে যায়।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, “কারও ব্যক্তিগত অপরাধের দায় নেবে না ছাত্রদল। বিষয়টি খতিয়ে দেখে দ্রুততম সময়ের মধ্যে জামিল চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি সহিদ উল্যা বলেন, চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তানকে তিন মাসে ৩০ মিনিটও কোলে নিতে পারেননি হাদি!

1

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১২১ জনকে পুশইন করল বিএ

2

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিলেটে শোয়া কর্মসূচী

3

ক্বিনব্রিজের নিচে মাদকের স্বর্গরাজ্য, নীরব প্রশাসন

4

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যস

5

সুনামগেঞ্জর সাবেক এমপি শামীমা গ্রে প্তা র

6

জগন্নাথপুরে ফসলি জমিতে যুবকের লা শ

7

সিলেটে দিনদুপুরে শিশু অপহরণচেষ্টা: সিসিটিভি দেখে যুবক আটক

8

সিতারা ম্যানশনের প্রিয় কুকুর ‘বজো’ নিখোঁজ: জিন্দাবাজারে ক্ষো

9

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

10

৭ তারিখের মধ্যে অটোরিকশা-টমটম বন্ধ না হলে ৮ তারিখ থেকে সিলেট

11

অপরাধের প্রস্তুতিকালেই ধরা: ওসমানীনগরে অবৈধ অস্ত্র ও প্রযুক্

12

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে প্রতিবাদ

13

রিমন হত্যায় সাংবাদিকসহ ১৮৪ জনের নামে মামলা,

14

তুচ্ছ ঘটনায় ভয়াবহ সংঘর্ষ: হবিগঞ্জে দুই গ্রামের ৫০ জন আহত

15

সিলেটসহ চার বিভাগে বৃষ্টির আভাস

16

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

17

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

18

বিয়ানীবাজারে দম্পতি আটক, উদ্ধার ১৮০ পিস ইয়াবা

19

সিলেট সহ ৭২ ঘণ্টার মধ্যে প্লাবিত হতে পারে ৫ জেলা

20