টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

আচরণবিধি মেনে ২০ জানুয়ারি শাবিপ্রবিতে শাকসু ও হল সংসদ নির্বাচন অনুমোদন

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি), কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আচরণবিধি মেনে আগামী ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে-এই শর্তে নির্বাচনের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন কমিশনের পক্ষে উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষর করা এক পত্রে এ অনুমতির কথা জানানো হয়। পত্রটি শাবিপ্রবির রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মাদ আব্দুল কাদির বরাবর প্রেরণ করা হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের নম্বর ১৭,০০,০০০০,০৩৪.৩৬,০১১.২৫(অংশ-১)-৪২ অনুযায়ী জারি করা চিঠিতে উল্লেখ করা হয়, শাবিপ্রবি কর্তৃপক্ষের ১৪ জানুয়ারি তারিখের স্মারকপত্রের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করা হলে শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নির্ধারিত তারিখে আয়োজনের জন্য নির্বাচন কমিশন অনুমতি প্রদান করেছেন। একই সঙ্গে বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড মো নজরুল ইসলাম বলেন, আমরা প্রজ্ঞাপনের জন্য অপেক্ষায় ছিলাম। নির্বাচন কমিশন প্রজ্ঞাপন দিয়েছে। ২০ জানুয়ারিতেই শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আর কোন বাধা আসবে না ইনশাআল্লাহ।উল্লেখ্য, গত ১২ জানুয়ারি নির্বাচন কমিশনের জারীকৃত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে শাকসু নির্বাচনসহ সকল ধরনের নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এরই প্রেক্ষিতে শাবিপ্রবিতে শিক্ষার্থীরা কঠোর আন্দোলন শুরু করে ক্যাম্পাসে। শিক্ষার্থীদের দাবিতে উপাচার্য নির্বাচন কমিশনের সাথে বসে সমঝোতা করে আসেন যে, প্রার্থীরা অঙ্গীকারনামায় স্বাক্ষর দিবে। কিন্তু প্রার্থীরা তা প্রত্যাখ্যান করে। পরবর্তীতে প্রার্থীরা অঙ্গীকার নামার পরিবর্তে ৭৬ জনের স্বাক্ষর সম্বলিত স্মারক লিপি জমা দেন। কিন্তু, সন্ধ্যায় আবার ছাত্রদলের ভিপি প্রার্থী মুস্তাকিম বিল্লাহসহ চারজন তাদের স্বাক্ষর প্রত্যাখ্যানের জন্য নির্বাচন কমিশনে আবেদন জানান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষের আহত অর্ধশতাধিক,

1

সিতারা ম্যানশনের প্রিয় কুকুর ‘বজো’ নিখোঁজ: জিন্দাবাজারে ক্ষো

2

সিলেট সফরের শুরুতে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তার

3

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

4

ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফি খু

5

স্কলার্সহোম শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

6

এলাকায় আতঙ্ক : ‘ডেভিল মতিন খাঁ’ গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ পু

7

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (বাসক) এর পক্ষ থেকে ফ্রান্স প

8

কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্তের পর তড়িঘড়ি আপ

9

আখালিয়ায় গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

10

কুলাউড়া সাজ ভিডিও এন্ড ফটোগ্রাফী এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠা

11

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্

12

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাহবুবুর রহমানের

13

জমিয়ত নেতা মাওলানা মুশতাক হত্যা : আব্দুল হাফিজ ৩ দিনের রিমান

14

সিলেট সীমান্তে কারফিউ জারি করল ভারত

15

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্

16

ঈদের দিন বৃষ্টি হবে কিনা, যা জানাল আবহাওয়া অফিস

17

এক কাতারে সিলেট বিএনপির শীর্ষনেতারা

18

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

19

দশম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ আজ

20