টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে সবচেয়ে বড় ভারতীয় গরু ও মহিষের চালান আটক করেছে বিজিবি



স্টাফ রিপোর্টার::
সিলেটে এ যাবৎকালের সবচেয়ে বড় ভারতীয় অবৈধ গরু ও মহিষের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৮ অক্টোবর) সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ২৩৭টি ভারতীয় গরু ও ৪২টি মহিষ আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ইটাচোকী এলাকায় অভিযান চালিয়ে ২৩৭টি ভারতীয় অবৈধ গরু জব্দ করে।
অন্যদিকে, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লাফার্জ বিওপি টহলদল সীমান্তবর্তী দিনেরটুক ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪২টি ভারতীয় মহিষ আটক করে।
বিজিবি জানায়, আটককৃত গরু ও মহিষের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
প্রেস ব্রিফিংয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদ বলেন,
এ পর্যন্ত যত চোরাচালান অভিযান পরিচালনা করা হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে বড় ভারতীয় গরু আটক অভিযান। এর আগে কখনো এত সংখ্যক গরু একসঙ্গে আটক করা হয়নি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী আজির উদ্দিন ওমরাহ পালনে বুধবার বায়তুল্লার পথে

1

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

2

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

3

বড়লেখায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

4

ছাতকে বিদেশী মদ সহ আটক ৩, এবং নিয়মিত মামলার একজন আসামি গ্রে

5

মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের প্রাণ : সিলেটে দৈনিক বর্

6

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্ট

7

জৈন্তাপুরে নাইট ফুটবলে খেলতে গিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃ

8

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাহবুবুর রহমানের

9

দুপুরের মধ্যে সিলেটসহ যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

10

ভাতিজার হাতে চাচা খু ন

11

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে মশাল মিছিল

12

গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন

13

সিলেটের চা বাগান থেকে জুয়ার আসর ভেঙে ১২ জন গ্রেপ্তার

14

যমুনাসহ ৪ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

15

ছাত্র জমিয়ত এর শাহ পরান থানার উদ্যোগে এস এস সি উত্তীর্ণদের

16

রায়হান হত্যা মামলা: ৫ আসামি অনুপস্থিত, যুক্তি–তর্ক পিছিয়ে বু

17

বড়লেখায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিভঙ্গ করে সরকারি গাছ কাট

18

হাসিনার মামলার রায় পড়া শুরু

19

ওসমানীনগরে পূর্ব বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ: যুবক নিহত, আ

20