টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ২০ জন করোনা আক্রান্ত রোগী

সিলেটে আরও বেড়েছে করোনা আক্রান্ত রোগী। গত ২৪ ঘন্টায় আরও ১ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেটে ২০ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। সচেতনতা বাড়ানো না গেলে করোনা সংক্রমণ থামানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যবিভাগে সংশ্লিষ্টরা।সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটে ১ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। আক্রান্তদের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫ জন, ইবনে সিনা হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, আল হারামাইন হাসপাতালে ১ জন ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন। সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, জনসচেতনতা ছাড়া করোনা ও ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ অনেকটা কমিয়ে আনা সম্ভব। আর ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ির আঙ্গিনা ও আশপাশ এলাকা সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান শিগগিরই বিএনপির চেয়ারপারসন হচ্ছেন: সিলেটে মির্জ

1

জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার ব

2

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

3

জৈন্তাপুরে এয়ারগানসহ ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

4

সিলেটে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন স্বামী

5

বড়লেখা তীব্র গরমে শ্রমজীবী মানুষের পাশে নিসচা

6

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা: আহত ৮৫ জন ঢামেকে

7

স্বামী ‘খালাস পাওয়ায়’ সিলেট আদালত ভবনে দুজনকে কোপালেন স্ত্র

8

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

9

শ্রমিক ও মেশিন সংকটে পাটলি ইউনিয়নের হাওরে ধানকাটা ব্যাহত, দু

10

জুড়ীতে হাকালুকি হাওর সংরক্ষণে গণশুনানি

11

২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ যুবক আটক

12

সোবহানীঘাট–বন্দরবাজারে অভিযান: চিহ্নিত ৫ ছিনতাইকারী গ্রেপ্তা

13

বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহম

14

বড়লেখায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিভঙ্গ করে সরকারি গাছ কাট

15

হাসপাতালে ভাঙচুর ও হামলা: ওসমানী মেডিক্যালে ৩ জন আটক

16

পাকিস্তান সফর নিয়ে দ্রুতই সিদ্ধান্ত চায় বিসিবি

17

কুলাউড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা,নিহত রুহির রহস্যজনক মৃত্যুতে

18

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ’

19

সিলেট স্টেডিয়ামে অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে জাকির মৃ

20