টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

গত ২৪ ঘণ্টায় ৪ নমুনা পরীক্ষায় ৩ জনের দেহেই পাওয়া গেল করোনা

ফের করোনা আতঙ্ক ফিরে এসেছে। প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন স্থানে করোনার সংক্রমণ নতুন করে দেখা দিয়েছে। বাংলাদেশেও হঠাৎ করোনা বাড়তে শুরু করেছে।

গত ২৪ ঘণ্টায় চারজনের নমুনা পরীক্ষায় তিনজনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় কেউ মারা যায়নি। রোববার করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার দেশে নতুন করে করোনায় একজন মারা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চারজনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। সবাই ঢাকার বাসিন্দা। এছাড়া করোনা শনাক্তের হার ৭৫ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অন্যদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জন করোনা থেকে সুস্থ হয়েছে। এছাড়া প্রাণঘাতী ভাইরাসটিতে এখন পর্যন্ত দেশে ২৯ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 

এর পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সব যাত্রীকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য এবং মাস্ক পরার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হলো।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা

1

একদিনের মাছের মেলায় কোটি টাকার বাণিজ্য, মুখর জগন্নাথপুর মির

2

শাবিপ্রবি শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

3

অভিযুক্ত হান্নানের আত্মসমর্পণ, আদালতে প্রেরণ

4

সুনামগঞ্জ সদরে প্রথম দিনই নির্বাহী কর্মকর্তার ব্যতিক্রমী ঘোষ

5

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

6

জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার নির্দেশ প্রধান উপদে

7

বড়লেখায় হাওড় অঞ্চলে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ

8

সিলেটে পৃথক অভিযানে ছাত্রলীগ–যুবলীগের চার নেতা গ্রেপ্তার

9

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

10

ছাতকে চুরি করতে গিয়ে ৩ তলা থেকে চুরের লাফ,আহত চুর আটক

11

বড়লেখায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিভঙ্গ করে সরকারি গাছ কাট

12

ছাতকের গোবিন্দগঞ্জে-দেশে ক্রমবর্ধমান সহিংসতা ও মিডফোর্ড হত্য

13

কুয়াশা, শীত আর শ্রমিক সংকট—সব বাধা পেরিয়ে জগন্নাথপুরে বোরো আ

14

দীর্ঘ অপেক্ষার অবসান: সিলেটের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ার

15

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

16

জগন্নাথপুরে বাস খাদে পড়ে আহত ৮, প্রাণে রক্ষা পান যাত্রীরা

17

প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাকে হত্যা

18

আগামী নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন : সিলেটে জামায়াত

19

সিলেটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মা

20