টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

২১ জানুয়ারি সিলেট আগমন, ২২ জানুয়ারি জনসভা—নির্বাচনী সূচনা তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের চূড়ান্ত সূচি তৈরি করা হয়েছে। ২১ জানুয়ারি রাতে তিনি সিলেটে পৌঁছাবেন। পরদিন ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন। ২১ জানুয়ারি তিন আকাশ পথে সিলেটে এসে পৌঁছাবেন।সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাজার জিয়ারতের পর বিএনপির চেয়ারম্যান সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক তিনটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। এর মধ্যে সিলেটের সমাবেশে সুনামগঞ্জ জেলার নেতা-কর্মীরাও অংশ নেবেন।বিএনপি জানিয়েছে, হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া সব সময় নির্বাচনী প্রচারণা শুরু করতেন। ঐতিহ্যগতভাবে এবারও বিএনপি সেই ধারাবাহিকতা বজায় রাখছে।

তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর ঢাকার বাইরে এটিই তারেক রহমানের প্রথম সফর। এই সফরের মধ্য দিয়েই তিনি নির্বাচনী প্রচারকাজের সূচনা করবেন।
 
সূত্র জানায়, ২১ জানুয়ারি আকাশপথে সিলেটে পৌঁছানোর পরের দিন ২২ জানুয়ারি মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় তিনি সিলেট নগরীর চৌহাট্ট এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে এক নির্বাচনী জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেবেন। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।
 
এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেটে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো প্রস্তুতি শুরু করেছে। দলীয় সূত্রে জানা গেছে, সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী প্রচারণাকেন্দ্রিক এই জনসভায় স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার বেলা তিনটায় সিলেট নগরের লামাবাজার এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি

1

ছাতকে বিদেশী মদ সহ আটক ৩, এবং নিয়মিত মামলার একজন আসামি গ্রে

2

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচজন দণ্ডিত

3

আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে ব

4

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ,

5

সাংবাদিক তাজিদুল ইসলামকে সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের সম্মানন

6

জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার ব

7

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যুগ্ম সাধারণ সম্পা

8

সিলেটের সারী নদীতে চোরাবালিতে আটকা পড়ে শাবিপ্রবি শিক্ষার্থীর

9

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৫১

10

৪৮ দিন পর শাহজালাল মাজারে সন্তান চুরির অভিযুক্ত শনাক্ত, যুব

11

টিউলিপের চিঠির বিষয়ে যা জানালেন প্রেস সচিব

12

নগরীর জলাবদ্ধতা পরিদর্শনকালে কয়েস লোদী

13

কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমী পরিদর্শনে সুনামগঞ্জের জেল

14

ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে বাসেই সন্তান প্রসব, মা ও নবজাতক স

15

দোয়ারাবাজারে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

16

মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ থাকবে

17

বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক

18

নগরীর-আরমবাগে যুবতীর রহস্যজনক মৃত্যু

19

জুড়ীতে অক্সিজেন ফাউন্ডেশনের স্কলারশিপ প্রোগ্রাম

20