টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটের সারী নদীতে চোরাবালিতে আটকা পড়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু


জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার নীলনদ খ্যাত সারী নদীতে চোরাবালিতে আটকা পড়ে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২–২০২৩ সেশনের শিক্ষার্থী মো. মুসআব আমীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে জৈন্তাপুর উপজেলার নীলনদ এলাকার সাহেবমারা ড্রয়ার নামক স্থানে নদীর চোরাবালিতে তলিয়ে যান তিনি। এ সময় সঙ্গে থাকা অন্যান্যরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।
সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালানোর পর নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নীলনদ এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ১০টি দোকান পুড়ে ছাই, ক্ষতি ২ ক

1

সিলেটে পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

2

সিলেটের ছয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, শুরু নির্

3

মাধবপুরে পুলিশি অভিযানের সময় অসুস্থ হয়ে বিএনপি কর্মীর মৃত্যু

4

খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

5

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৫১

6

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

7

সিলেটের ছয় আসনে মনোনয়ন দাখিল করলেন ৪৭ প্রার্থী

8

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্

9

কুরবান নগর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

10

শাকসু নির্বাচন নভেম্বরের ২য় সপ্তাহে

11

কুলাউড়ায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

12

যুক্তরাষ্ট্রে মৌলভীবাজারের দিদারুলের দাফন সম্পন্ন,

13

অবসান শেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফ

14

ছাতকে গণঅধিকার পরিষদের (জিওপি) ২৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদ

15

সিলেটে ১২তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস

16

নির্বাচনে মোটরসাইকেলে ৩ দিনের নিষেধাজ্ঞা

17

ডাকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

18

নানীর বাড়ী’ থেকে জুয়া খেলা অবস্থায় আটক- ১০

19

জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার নির্দেশ প্রধান উপদে

20