টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভাটি বাংলার যুবক হেলালকে ঘিরে আলিয়া মাঠে জনসভার বাড়তি আগ্রহ

 নিজস্ব প্রতিনিধি ::সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। হাজার হাজার মানুষের উপস্থিতিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয় স্মরণকালের বৃহত্তম জনসভা। সেখানে নির্বাচনী বক্তব্য দিচ্ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বক্তব্যের এক পর্যায়ে তিনি সদ্য পবিত্র ওমরাহ পালন করে ফিরে আসা ব্যক্তিদের হাত তুলতে আহ্বান জানান। উপস্থিত জনতার মধ্য থেকে অনেকেই সাড়া দিলেও তারেক রহমানের দৃষ্টি গিয়ে পড়ে ভাটি বাংলার এক যুবক—সুনামগঞ্জের শাল্লা থানার এটিএম হেলালের ওপর। তিনি হেলালকে মঞ্চে ডেকে নেন।
হাজারো মানুষের ভিড়ে প্রধান অতিথির ডাক পেয়ে আবেগাপ্লুত হেলাল মঞ্চে উঠে তারেক রহমানের সঙ্গে করমর্দন করেন এবং কয়েকটি প্রশ্নের জবাব দেন। প্রশ্নগুলোর মধ্যে ছিল—তিনি ওমরাহ করেছেন কি না, কাবা শরিফের মালিক কে এবং বেহেশত ও দোজখের মালিক কে। প্রশ্নোত্তর পর্ব শেষে হেলাল নিজ স্থানে ফিরে যান।
এরপর তারেক রহমান দেশের একটি বিশেষ রাজনৈতিক দলকে ইঙ্গিত করে কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, বর্তমানে এমন একটি রাজনৈতিক দল রয়েছে যারা সহজ-সরল ধর্মপ্রাণ মানুষের কাছে গিয়ে বেহেশতের টিকিট বিক্রির মতো প্রতারণা করছে। আল্লাহ ছাড়া কেউ বেহেশত বা দোজখ দেওয়ার ক্ষমতা রাখে না। এ ধরনের বক্তব্য শিরকের শামিল।
তিনি আরও বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই ভোটের বিনিময়ে বেহেশতের প্রলোভন দেখায়, তারা ক্ষমতায় গেলে কী করতে পারে—তা সহজেই অনুমেয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তার বক্তব্যের পর উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে বিভিন্ন স্লোগানের মাধ্যমে সমর্থন জানান।
সব মিলিয়ে বৃহস্পতিবারের আলিয়া মাদরাসা মাঠের জনসভা ঘিরে সুনামগঞ্জের যুবক এটিএম হেলাল ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একই সঙ্গে সমালোচনার মুখে পড়ে দেশের একটি বিশেষ রাজনৈতিক দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক আহত

1

১২ ফেব্রুয়ারি একই দিনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন

2

দোয়ারাবাজারে "ভোক্তা অধিকার (CCS)" উদ্যোগে পরিচিতি পর্ব ও ম

3

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাহবুবুর রহমানের

4

ইরানের ৬ বিমানবন্দরে হামলা ইসরাইলের, বিমান ধ্বংসের দাবি

5

নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকে কাজে লাগান

6

মদ’ খেয়ে খুলনায় ৫ জনের মৃত্যু

7

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহ

8

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষ, প্রবাসীসহ আহত ১০

9

জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২৪

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

নতুন সরকারে সিলেটের দুই এমপির মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি

12

সন্ত্রাসবিরোধী মামলায় জগন্নাথপুরে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

13

বর্ণাঢ্য আয়োজনে নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের এক যুগে পদার

14

চেয়ারম্যান হলেন তারেক রহমান

15

শাবিতে শাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু

16

ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে বাসেই সন্তান প্রসব, মা ও নবজাতক স

17

মাথাব্যথা সহ্য করতে না পেরে সন্তানকে হত্যা

18

জগন্নাথপুরে অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, রাস্তার করুণ দশায়

19

কুশিয়ারা নদীর ভাঙনে হুমকির মুখে জগন্নাথপুর–বড়ফেছি সড়ক

20