টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামি দিলোয়ার খান গ্রেফতার



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামি দিলোয়ার খান ওরফে দিলদারকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। জানা যায়, শনিবার  রাত প্রায় ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি বিশেষ দল মিরপুর ইউনিয়নের বড়কাপন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এজাহার অনুযায়ী, গ্রেপ্তারকৃত দিলোয়ার খান (৩৪), পিতা মৃত খলিল খান—স্থায়ীভাবে শান্তিগঞ্জ উপজেলার বড় মুহা গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে বসবাস করছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ৬ আগস্ট জগন্নাথপুর উপজেলার ফরিদপুর গ্রামের মৃত মাহতাব মিয়া পীরের ছেলে মো. নুরমিয়া পীর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি জগন্নাথপুর থানার এফআইআর নং ৬/৮/২০২৫ এবং জিআর নং ১৬১/২৫ হিসেবে নথিভুক্ত হয়। মামলার পর থেকেই প্রধান আসামি দিলোয়ার খান আত্মগোপনে ছিলেন।
জগন্নাথপুর থানার এসআই (নিরস্ত্র) রফিকুল ইসলাম জানান, গত ২২/১১/২৫ তারিখে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী আজির উদ্দিন ওমরাহ পালনে বুধবার বায়তুল্লার পথে

1

সুনামগঞ্জে বোরো মৌসুমে বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকেরা

2

জগন্নাথপুরে বৃষ্টি থামতেই পানি নামতে শুরু, স্বস্তি ফিরেছে এল

3

সিলেটে রাগীব আলীর ডা কা তি মামলায় মেয়ে রেজিনা জেলহাজতে

4

সমাবেশ মঞ্চে আসছেন জামায়াত নেতারা, চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান

5

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

6

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্তের দাবিতে স

7

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

8

ছাগলকাণ্ডের সেই মতিউরকে অনৈতিক সুবিধা দেয়ায় ১১ পুলিশ সদস্য ব

9

খাদিমপাড়ায় সরকারি খাস জমি দখল: তিনজন গ্রেফতার, উচ্ছেদ অভিযান

10

বর্ণাঢ্য আয়োজনে নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের এক যুগে পদার

11

জগন্নাথপুরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

12

বড়লেখায় কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

13

প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে অপহরণ: র‌্যাবের অভিযানে যুবক

14

সিলেটে পৃথক অভিযানে ছাত্রলীগ–যুবলীগের চার নেতা গ্রেপ্তার

15

তাহিরপুরে প্রবাসী নারীর পরিবারের ওপর হামলা-লুটপাট: ন্যায়বিচ

16

ছাতকে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

কালিঘাটে ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ

19

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের

20