টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ থাকবে সব যানবাহন

পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ৬ দফা দাবিতে মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতি এবং সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মবিরতির ফলে মঙ্গলবার থেকে সিলেটে গণপরিবহনসহ কোন যানবাহন চলবে না বলে জানানো হয়।

গত রোববারই প্রশাসনকে দাবি পুরণে স্মারকলিপি দিয়ে মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরুর ঘোষণা দেন পরিবহন মালিক-শ্রমিকরা। তবে রোববার রাতে এক সভায় সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি লোকমান আহমদ ধর্মঘট প্রত্যাখান করে বাস চলবে বলে ঘোষণা দেন।

ফলে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি নিয়ে দ্বিদ্বা-বিভক্তি দেখা দেয়। তবে সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মলনে পরিবহন-মালিক সমিতির নেতারা জানান, মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি শুরু হবে। দাবি পুরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

আগে তাদের পাঁচ দফা দাবি থাকলেও দাবিনামায় নতুন করে সিলেটের জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবি যুক্ত করা হয়েছে।

তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে- সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৩৬ ধারা প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাস-মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক পিকআপ কাভার্ডভ্যান ২৫ বছর, সিএনজি ও ইমা লেগুনা এর ক্ষেত্রে ১৫ বছর ইকোনোমিক লাইফ নির্ধারণ করার প্রজ্ঞপন বাতিল করতে হবে। সিলেটের সকল পাথর কোয়ারীর ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও সনাতন পদ্ধতিতে বালু মহাল এবং পাথর কোয়ারী খুলে দিতে হবে। বিআরটিএ কর্তৃক সকল গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদানে ঠিকাদারী প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিল ও গণ পরিবহন ও পণ্য পরিবহনের উপর আরোপিত বার্ধিত টেক্স প্রত্যাহার করতে হবে। সিলেটের সকল ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করন বন্ধ, বিদ্যুৎ মিটার ফেরত ও ভাংচুরকৃত মিলের ক্ষতি পূরণ এবং গাড়ি থেকে নিয়ে যাওয়া পাথর ও বালুর ক্ষতি পূরণ দিতে হবে। সড়কে বালু ও পাথরবাহী গাড়িসহ সকল ধরনের পণ্যবাহী গাড়ির চালকদের হয়রানী বন্ধ করতে হবে এবং সিলেটের পরিবহন মালিক-শ্রমিক ও ব্যবসায়ীর বিরুদ্ধে অবস্থান নেওয়া সিলেটের জেলা প্রশাসক মুহাম্মদ শের মাহবুব মুরাদকে অবিলম্বে সিলেট থেকে প্রত্যাহার করতে হবেসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ময়নুল হক বলেন, লোকমান আহমদ কে? তাকে আমরা চিনি না। তার কোন গাড়ি নেই। তিনি বাস মালিক সমিতির নেতাও হন। তিনি আমাদের কর্মসূচীর সাথে আছেন কি নাই, তাতে কিছু আসে যায় না। আমরা দাবি আদায়ে কর্মসূচী চালিয়ে যাবো।

তিনি বলেন, ২০১৮ সাল থেকে সিলেটের সব পাথর কোয়ারি বন্ধ। এতে পাথরসংশ্লিস্ট সকলে চরম দুর্ভোগে আছে। সরকার পাথর লুটপাট বন্ধ করতে না পারলেও বৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন করতে দিচ্ছে না।

এদিকে, সিলেটের ট্রাক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে পুরো জেলায় শনিবার থেকে ৭২ ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট চলছে। যা আজ শেষ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকসু নির্বাচন নভেম্বরের ২য় সপ্তাহে

1

১০ বছরের ভাতিজিকে কুপিয়ে খু*ন করল চাচা

2

মধ্যনগরে নৌকাডুবিতে শিশুর মর্মান্তিক মৃত্যু

3

বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের ফাঁসি, ৭ জনের

4

সিলেটে আ. লীগ নিষিদ্ধের দাবিতে ডিসি অফিসের সামনে অবস্থান

5

ইনসাফের শাসনের বার্তা তারেক রহমানের

6

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন ‘গাজা’

7

বিয়ানীবাজার আলীনগরে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময় সভা

8

ছাতকে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্

9

সন্ত্রাসবিরোধী মামলায় জগন্নাথপুরে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

10

সিলেট ইকোপার্ক সড়কে আরসিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন

11

হাওরে বোরো ধান কাটার উৎসব, হাসি ফুটেছে কৃষকের মুখে

12

কৈতক গ্রামে সামান্য কথাকাটাকাটিতে রক্তক্ষয়ী হামলা, টিপু ভৌমি

13

সাদাপাথরে পাথর লুট ঠেকাতে সেচ্ছাসেবীর ওপর হামলা,

14

করোনায় আরও দুইজনের মৃত্যু

15

জুড়ীতে বেসরকারি স্কুল কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন।

16

অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক

17

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

18

গোয়াইনঘাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গোচারণ ভূমিতে চাষাব

19

জগন্নাথপুরে মাদ্রাসার মুহতামিকে নামাজ থেকে ধরে নিয়ে হাতে বেঁ

20