টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক তাজিদুল ইসলামকে সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের সম্মাননা স্মারক প্রদান



ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :::
সুনামগঞ্জ জেলার ছাতক প্রতিনিধি ও এনটিভি ইউরোপের প্রতিনিধি সাংবাদিক তাজিদুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করেছে সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশ।
সম্প্রতি সিলেটের জাউয়াবাজার পুলিশ হাইওয়ে ক্যাম্প উদ্বোধন উপলক্ষে বস্তুনিষ্ঠ ও তথ্যসমৃদ্ধ সংবাদ প্রকাশের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখায় এ সম্মাননা প্রদান করা হয়। গত ৮ নভেম্বর, বুধবার দুপুরে সিলেট হাইওয়ে রিজিয়ন বিভাগীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক তুলে দেন সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো: রেজাউল করিম।
এ সময় ছাতক হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চৌধুরী, সিলেট বিভাগের বিভিন্ন হাইওয়ে থানার কর্মকর্তা অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি অজিত কুমার দাশ।
সম্মাননা প্রদান উপলক্ষে পুলিশ সুপার মো: রেজাউল করিম বলেন,
“সাংবাদিক তাজিদুল ইসলাম একজন সাহসী, দক্ষ ও নির্ভীক সংবাদকর্মী। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে তিনি সবসময় দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি করছেন। ছাতক উপজেলায় সংবাদ প্রচারে তার ভূমিকা অনন্য। ভবিষ্যতে তিনি আরও সাফল্যের শিখরে পৌঁছাবেন বলে আমার বিশ্বাস।”
এ সময় উপস্থিত বক্তারা সাংবাদিক তাজিদুল ইসলামের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার প্রশংসা করেন এবং গণমাধ্যমের মাধ্যমে দেশের ইতিবাচক ভাবমূর্তি গঠনে তার অবদানের কথা উল্লেখ করেন।
সাংবাদিক তাজিদুল ইসলাম সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“এ সম্মাননা আমাকে আরও অনুপ্রাণিত করবে দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যেতে। আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে বদ্ধপরিকর।
উল্লেখ্য, সাংবাদিক তাজিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলার ছাতক অঞ্চলে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সততা, সাহসিকতা ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করে আসছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৪ নারী – ১ জনের অবস্থা আশঙ্

1

ছাতক- দোয়ারা বাজার খেলাফত মজলিসের ত্রয়োদশ সংসদ নির্বাচনে প

2

আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে ব

3

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা, আসামি আওয়ামী লীগ নেতা

4

সিলেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল জনত

5

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতায় ছাতকে ব্রাকের পাইলট প্র

6

হাসপাতালে ভাঙচুর ও হামলা: ওসমানী মেডিক্যালে ৩ জন আটক

7

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়

8

জামালগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত: শহীদ সোহাগ মিয়ার

9

সিলেটের সিলগালা হোটেলে রহস্যজনক চুরি ও অগ্নিকাণ্ড

10

মধ্যনগরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ

11

বিজয় দিবসে ষাঁড়ের লড়াই বন্ধের নির্দেশ জেলা পুলিশ সুপারের

12

সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুনিশ্চিত করবে বিএনপি: কয়েস লোদী

13

ওসমানীনগরে পূর্ব বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ: যুবক নিহত, আ

14

লাখো মানুষের অংশগ্রহণে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত

15

১৫ দিনের আল্টিমেটাম সিলেটবাসীর — দাবিপত্র দিলেন আরিফুল হকের

16

সাজাপ্রাপ্ত আসামি মো: মিসবাহ উদ্দিন পুলিশের খাঁচায়

17

মধ্যনগরে ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

18

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

19

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

20