টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেট সমাবেশ সফল করতে মধ্যনগরে বিএনপির মতবিনিময় সভা



মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আগামী ২২ জানুয়ারি সিলেট আগমন উপলক্ষে সুনামগঞ্জ-০১ আসনের অন্তর্গত মধ্যনগর উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মধ্যনগর বাজারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সুনামগঞ্জ-০১ আসনের চূড়ান্ত মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল।
সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত এবং সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আগামী ২২ জানুয়ারি সিলেট আগমন উপলক্ষে সুনামগঞ্জ-০১ আসনের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানান, মধ্যনগর উপজেলার নেতাকর্মীরা সম্মিলিতভাবে সিলেটের সমাবেশে অংশগ্রহণ করে দলীয় কর্মসূচি সফল করবেন। এ সময় তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি সুসংগঠিতভাবে মাঠে রয়েছে।
সভায় মধ্যনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ১২তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস

1

কুয়াশা, শীত আর শ্রমিক সংকট—সব বাধা পেরিয়ে জগন্নাথপুরে বোরো আ

2

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

3

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

4

সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির বিশেষ অভিযান

5

সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ

6

যুক্তরাষ্ট্রের পণ্যে ‘শুল্ক মওকুফ’ নিয়ে ট্রাম্পের দাবি নাকচ

7

ছাতকে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ ও আলোচনা সভা অ

8

ফুটপাত দখলমুক্ত করতে সিলেটে প্রশাসনের যৌথ অভিযান

9

হাসপাতালে ভাঙচুর ও হামলা: ওসমানী মেডিক্যালে ৩ জন আটক

10

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে গ

11

মাথাব্যথা সহ্য করতে না পেরে সন্তানকে হত্যা

12

মোগলাবাজারে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে মালামাল উদ্ধার, ৩ ডাকাত

13

ছাতকে মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের

14

র্দীঘদিন এক প্রভাবশালীর দখলে থাকা সরকারি পুকুর উদ্ধার

15

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল, চিকিৎসা গ্রহ

16

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

17

সিলেটসহ সারাদেশে তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে

18

ওসমানী মেডিকেল এলাকায় রিক্সাচালক-অটোরিক্সা চালক সংঘর্ষ

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20