টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে আসা প্রায় দেড় কোটি টাকার পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

 
রবিবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।তারা জানায়, শনি ও রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের সংগ্রাম, ডিবিরহাওর বিশেষ ক্যাম্প, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, দমদমিয়া, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, শাড়ী, কমলা, চিনি, সনপাপড়ি, জিরা, কসমেটিকস সামগ্রী, কম্বল, চকলেট, জুস, সিনকারা সিরাপ এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ আটক করে।এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় শীতের কম্বল, সাবান, নিভিয়া সফট ক্রিম, সানস্লিক শ্যাম্পু, পন্ডস ফেসওয়াস, শাড়ী, বডি লোশন, অলিভ ওয়েল, চকলেট, সনপাপড়ী, সিগারেট আটক করে।আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ০১ কোটি ৩০ লক্ষ টাকা।
 
এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
 
জব্দকৃত মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে দ্রুতই চালু হচ্ছে জেলা হাসপাতাল ও ক্যান্সার হাসপাতাল:

1

দেশ গড়তে হলে আগে নিজেকে বদলাতে হবে: বিভাগীয় কমিশনার

2

গাজায় হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত

3

আজ মহান স্বাধীনতা দিবস

4

আজ আমি বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

5

জগন্নাথপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ, দুই

6

স্কলার্সহোম-এ শিক্ষক বরখাস্তে তোলপাড়, নির্বাচনী রাজনীতির অভি

7

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের নবনির্বাচ

8

সিলেটে ক্বীন ব্রীজের পাশে ছুরিকাঘাতে যুবক খু*ন

9

সারা দেশজুড়ে যুবদলকে আরো সুসংগঠিত করতে হবে....এডভোকেট মোমিন

10

সিলেট মহানগর পুলিশের গণবিজ্ঞপ্তি: নাগরিক সুরক্ষা ও অপরাধ দমন

11

নতুন মন্ত্রিসভা কোন মন্ত্রণালয় কে পেলেন

12

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

13

সেনাবাহিনীর ‍উপর হামলা: উপজেলা বিএনপি ’র সভাপতিসহ ৯ জন কারাগ

14

পাথর লুটেরাদের তালিকা চায় হাইকোর্ট, ফিরিয়ে দিতে হবে সাদাপাথর

15

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিলেটে শোয়া কর্মসূচী

16

কুয়াশা, শীত আর শ্রমিক সংকট—সব বাধা পেরিয়ে জগন্নাথপুরে বোরো আ

17

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

18

নতুন সরকারে সিলেটের দুই এমপির মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি

19

দোয়ারাবাজারে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

20