টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে রাতভর অভিযান: পাঁচ পলাতক আসামি গ্রেফতার



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে পাঁচজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামি এবং নিয়মিত মামলার তিন আসামি।
শনিবার (২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন থানার সাব-ইন্সপেক্টর মো. আল-আমিন, অপূর্ব কুমার সাহা, দিপংকর হালদার, নুর উদ্দিন আহমদ, হাদী আব্দুল্লাহ, রিফাত সিকদার, এএসআই আলী আকবর ও কামাল উদ্দিন।
পুলিশ জানায়, অভিযানে মিরপুর ইউনিয়নের মিরপুর গ্রাম থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাকু দেব, রানীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর গ্রাম থেকে আশিকুর রহমান (৩২), আশারকান্দি ইউনিয়নের জামালপুর (রৌডর) গ্রাম থেকে নিয়মিত মামলার আসামি আনু মিয়া (২৫), জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রাম থেকে নিয়মিত মামলার দুই আসামি শফিক মিয়া (৪৩) ও দিলু মিয়া (৪০)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের রবিবার (৩ আগস্ট) সুনামগঞ্জের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্

1

,ওসমানীনগরে সমন্বয়ক পরিচয়ে ভূমি অফিসে অনৈতিক তদবির, ২ মাসের

2

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ মারা গেছেন

3

৭ বছরের শিশুকে ধ র্ষ ণ : যুবক আ ট ক

4

দিরাইয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প

5

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: অবৈধ ২০ হাজার ঘনফুট বালু জব্

6

ভোটের আগের দিন হাইকোর্টে স্থগিত শাকসু নির্বাচন

7

দিরাইয়ে নৌকার জানালা দিয়ে নদীতে পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ

8

আহমদ কিনু’র ফেসবুক আইডি ব্যবহার করে টাকা দাবি

9

দোয়ারাবাজারে দেশীয় অস্ত্র নিয়ে এডভোকেটের বাড়িতে হামলা,

10

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

11

এ মাসে ‘জুলাই সনদ’ না হলে সরকার দায়ী "সালাহউদ্দিন

12

মধ্যনগরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফ

13

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

14

প্রধান উপদেষ্টা আজ চট্টগ্রাম যাচ্ছেন

15

ছাতক-দোয়ারায় খেলাফত মজলিসের পথসভা ও শোডাউন অনুষ্ঠিত

16

হবিগঞ্জে চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে পালাক্রমে ধর্ষণ, চালক

17

দীর্ঘ অপেক্ষার অবসান: সিলেটের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ার

18

সিলেটের সিলগালা হোটেলে রহস্যজনক চুরি ও অগ্নিকাণ্ড

19

সিলেটে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদ

20