টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাবিপ্রবিতে র‌্যাগিং: এক শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ২৪ জনের বিভিন্ন মেয়াদে শাস্তি



সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের অভিযোগে এক শিক্ষার্থীকে আজীবন ও ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম জানান, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছর মেসে নিয়ে শিক্ষার্থীদের মানসিক নিপীড়নের ঘটনায় অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ফাহিম মুনতাসিরকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একই বিভাগের জুনায়েদ মুস্তাফিজ অয়নকে চার সেমিস্টার এবং আরও নয়জন শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
এছাড়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১৫ জন ছাত্রীকে র‌্যাগ দেওয়ার অভিযোগে পরিসংখ্যান বিভাগের আগের ব্যাচের ৫ ছাত্রীকেও শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে কাজী তাসমিয়া হক অরিশা চার সেমিস্টারের জন্য বহিষ্কার হয়েছেন, আর বাকি চারজনকে (ফারজানা মেহেরুন নূহ্য, তাসমিয়াহ আলম মাইশা, লামিয়া ইসমাইল জুঁই ও শ্রাবণী দে প্রিয়া) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
গত বছরের ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের পাশে এক মেসে র‌্যাগিংয়ের ঘটনায় পরিসংখ্যান বিভাগের সাগর হোসেন ও সাখাওয়াত হোসেনকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। একই বিভাগের শিবরাজ ত্রিপুরা, জুবায়ের আব্দুল্লাহ, রিয়াদুস সালেহীন রিয়ান, তন্ময় কর্মকার সাগর, ইয়াজউদ্দিন পাটোয়ারী ও নাফিস ইমতিয়াজ রুহানকে আবাসিক হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, যেসব শিক্ষার্থীকে হলে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে, তাদের ভবিষ্যতেও কোনো সিট বরাদ্দ দেওয়া হবে না। পাশাপাশি র‌্যাগিংয়ে জড়িত না হওয়ার শর্তে অভিযুক্তদের প্রক্টরিয়াল বডির কাছে মুচলেকা দিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধার তালিকায় নাম নেই গোয়াইনঘাটের ১১ ব্যক্তির শীকৃত

1

বড়লেখা পরগনাহী দৌলতপুর মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম স

2

তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম

3

দোয়ারাবাজারে দেশীয় অস্ত্র নিয়ে এডভোকেটের বাড়িতে হামলা,

4

ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে বাসেই সন্তান প্রসব, মা ও নবজাতক স

5

জগন্নাথপুরে হাওরের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ

6

মোগলাবাজারে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে মালামাল উদ্ধার, ৩ ডাকাত

7

তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক ইশতেহার নয়, এটি জাতীয় পুন

8

ছাতকে প্রতিপক্ষের হামলায় এক মহিলা আহত

9

মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধ

10

হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

11

জগন্নাথপুরে যুবদল নেতার নেতৃত্বে জামায়াত নেতার বাড়িতে হামলা,

12

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

13

শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের নেতৃ

14

নির্বাচনি কাজ শেষে ফেরার পথে গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার

15

যুক্তরাষ্ট্রের মিশিগানে নবীগঞ্জ সোসাইটির বনভোজন সম্পন্ন

16

সিলেট সমাবেশ সফল করতে মধ্যনগরে বিএনপির মতবিনিময় সভা

17

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

18

মাথাব্যথা সহ্য করতে না পেরে সন্তানকে হত্যা

19

রশিদপুরে পুরাতন কূপে নতুন গ্যাসের সন্ধান

20