টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

নবীগঞ্জে গ্যাস দেয়ার সময় পাম্পে আ গু ন

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় সিএনজি স্টেশনে থাকা একটি বাস ও ১০টি সিএনজিচালিত অটোরিক্সা আগুণে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছে। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 


বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৫ টার আউশকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।



খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।


প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়- ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি পাম্পে ভোর ৫ টার সময়ে একটি বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণ হয়। এরপর পুরো পাম্পে মূহুর্তের মধ্যেই  আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাম্পে গ্যাস নিতে আসা ১০ সিএনজিচালিত অটোরিক্সা ও একটি বাস পুড়ে যায়। আর সিএনজি পাম্পের তিন তলায় থাকা কয়েকজন কর্মী লাফ দিয়ে নীচে পড়ে গুরুতর আহত হন।


গ্যাস পাম্পের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন- আমরা তিন তলায় ঘুমে ছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দে আমরা ঘুম থেকে উঠি। তারপর তিনতলায় থাকা আমরা তিনজন প্রাণ বাঁচাতে পাশের জমিতে লাফ দিয়ে পড়ে নিজেরা রক্ষা পাই। বাসের মধ্যে গ্যাস দিতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। আমাদের ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পক্ষে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিস লোকজন এসে আগুন চেষ্টা করে নিয়ন্ত্রনে আনেন। 


নবীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান জানান- খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসে একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ১০ সিএনজি ও একটি বাস পুড়ে ছাঁই হয়েছে। এছাড়াও সিএনজি পাম্পটির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে মালিকপক্ষ ১০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের সিলগালা হোটেলে রহস্যজনক চুরি ও অগ্নিকাণ্ড

1

শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিলেন ট্রাইব্যুনাল

2

চাঁদাবাজ–দখলবাজদের কঠোর পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমীর ডা. শ

3

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের ঘোষণা

4

সেনাবাহিনীর ‍উপর হামলা: উপজেলা বিএনপি ’র সভাপতিসহ ৯ জন কারাগ

5

ছাতকের গোবিন্দগঞ্জে-দেশে ক্রমবর্ধমান সহিংসতা ও মিডফোর্ড হত্য

6

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

7

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্

8

ছাতক-দোয়ারায় খেলাফত মজলিসের পথসভা ও শোডাউন অনুষ্ঠিত

9

সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

10

মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদা আক্তা

11

‘হ্যাঁ না’ ভোট কী—জানেন না সুনামগঞ্জ-৫ আসনের অধিকাংশ ভোটার

12

ঈদের দিন বৃষ্টি হবে কিনা, যা জানাল আবহাওয়া অফিস

13

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

14

শাবিপ্রবিতে র‌্যাগিংয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কার: শিক্

15

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

16

বদলে যাওয়া ক্যাম্পাস

17

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

18

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্

19

ছাতক সীমান্ত দিয়ে পুশইন করা ১৭জনকে মানবিক সহায়তা দিলেন ইউএনও

20