টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ দুই চোর গ্রেফতার



মো:আল আমিন মধ্যনগর সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনিবুর রহমানের দিক নির্দেশনায় এসআই (নি:) মো. ইউছুব আলী ও সঙ্গীয় ফোর্স সোমবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের বংশীকুন্ডা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন—
১️⃣ মো. রকিবুল ইসলাম কালু (২২), পিতা মো. আবু তাহের মোল্লা, মাতা মোছা. পেয়ারা খাতুন
২️⃣ আহছান হাবিব ওরফে লাদেন (২৫), পিতা মো. জামাল মিয়া, মাতা মোছা. ময়না বেগম
—উভয়েই দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরদিন (১৫ অক্টোবর) দুপুরে ধর্মপাশা উপজেলার বড়ইহাটি গ্রামের মো. জালাল মিয়ার বাড়ির বারান্দা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রাত ২টা থেকে সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে কোনো একসময় মোটরসাইকেলটি চুরি হয় বলে জানা গেছে।
পরে মধ্যনগর থানায় মামলা নং-০৪/৭০, তারিখ: ১৫/১০/২৫, ধারা ৪৫৭/৩৮০ অনুযায়ী আসামিদের গ্রেফতার দেখানো হয়।
এরপর তাদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটি শুধু রাস্তা নয়,আমাদের বাঁচার পথ" কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে

1

অবসান শেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফ

2

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড -

3

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের

4

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান

5

সিলেটে নির্বাচন: সব কেন্দ্রে সিসি ক্যামেরা, থাকবে স্ট্রাইকিং

6

হুমায়ুন কবির বিএনপির যুগ্ম মহাসচিব পদে নিয়োগপ্রাপ্ত

7

হাসিনার ভারতে পলায়ন, আকাশে উড়লো হেলিকপ্টার আকৃতির বেলুন

8

হবিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: তিনজন নিহত, আহত অন্তত ২৫

9

নতুন মন্ত্রিসভা কোন মন্ত্রণালয় কে পেলেন

10

মধ্যনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

11

বিএনপির অভিযোগ আমলে নিল ইসি, জামায়াতসহ ৪ দলকে সতর্ক

12

জগন্নাথপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, হাসপাতালে দুই

13

শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিলেন ট্রাইব্যুনাল

14

মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের প্রাণ : সিলেটে দৈনিক বর্

15

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

16

কুরবান নগর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

17

সুনামগঞ্জে বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্প

18

সিলেটে স্বামী-স্ত্রীর কলহের পর এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

19

বড়লেখায় কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

20