টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল



মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি :

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) মধ্যনগর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মধ্যনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আবুল হাসান আকুঞ্জি।

দোয়া ও মিলাদ মাহফিলে মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। দোয়ায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইউম মনজু, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মোসাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, সাইদুর রহমান জিয়া ও সাজিবুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন উদ্দিন, সদস্য সচিব সেফুল মিয়া এবং উপজেলা ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (বাসক) এর পক্ষ থেকে ফ্রান্স প

1

কুয়াশা, শীত আর শ্রমিক সংকট—সব বাধা পেরিয়ে জগন্নাথপুরে বোরো আ

2

দোয়ারাবাজারে ১৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

3

তারেক রহমানকে নিয়ে কটুক্তি কয়েস লোদী’র তীব্র নিন্দা ও প্রতিব

4

সুনামগঞ্জে লেগুনা-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ২

5

জাতীয় দৈনিক ডেসটিনি’র ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেল

6

কমলগঞ্জে গাঁজাসহ আটক ২

7

নিউ সুরমা হোটেল যেন মিনি পতিতালয়; প্রশাসন নিরব

8

সিলেট-২ আসনে ইলিয়াস আলীর পরিবারের দুই সদস্যের মনোনয়ন জমা

9

টানা বৃষ্টিতে বাড়ছে নদ -নদীর পানি

10

আ.লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি এনসিপির

11

সরকারি উদ্যোগে সিলেটে গণঅভ্যুত্থানে শহিদ ১৪ জনের নামে বৃক্ষর

12

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার নারী সহ আটক- ৭

13

ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার আসামির বাড়িতে অগ্ন

14

ডেভিল হান্ট ফেইজ-২: মধ্যনগরে নিয়মিত মামলার আসামি নুরুল হক গ্

15

সিলেটে অসামাজিক কার্যকলাপবিরোধী পুলিশের কঠোর অভিযান: চার হোট

16

এবারের ব্রিফকেসবিহীন বাজেট?

17

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

18

আলী আমজদের ঘড়িঘর থেকে সরছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

19

শান্তিগঞ্জের নিরীহ পরিবারের ওপর হামলা, আহত ৩০

20