টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকের গোবিন্দগঞ্জে-দেশে ক্রমবর্ধমান সহিংসতা ও মিডফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল




ছাতক  প্রতিনিধিঃ
সারা দেশে ক্রমবর্ধমান সহিংসতা, চাঁদাবাজি, খুন, ধর্ষণ এবং সাম্প্রতিক মিডফোর্ট হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ ছাতকের গোবিন্দগঞ্জে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ গেইট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাতক উপজেলা শাখার ব্যানারে আয়োজিত এই মিছিলে শিক্ষার্থী, পেশাজীবী, রাজনৈতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং সারাদেশে চলমান অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ ভয়াবহ রূপ নিয়েছে; প্রতিদিনই কোথাও না কোথাও খুন, ধর্ষণ বা চাঁদাবাজির খবর পাওয়া যাচ্ছে। প্রশাসনের ব্যর্থতা ও বিচারহীনতার সংস্কৃতি এসব অপরাধকে উৎসাহিত করছে। সমাবেশে বক্তারা আরও বলেন, মিডফোর্ট হত্যাকাণ্ড নিছক একটি অপরাধ নয়, এটি ছিল মানবতা ও ন্যায়বিচারের ওপর সরাসরি আঘাত। তারা সরকারের কাছে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা হুঁশিয়ার করে বলেন, দ্রুত ও সঠিক বিচার না হলে রাজপথে আরও জোরালো আন্দোলন গড়ে তোলা হবে এবং এই বার্তা শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি বিবেকবান মানুষের কাছে পৌঁছাতে হবে। আয়োজকরা জানান, দেশের তরুণ সমাজ আর নীরব দর্শক হয়ে থাকবে না। একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে হলে সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এ বিক্ষোভের নেতৃত্ব দেন আহ্বায়ক এহসানুল মাহবুব জুবায়ের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন, খালেদ আহমদ রাজেদ, তাজিদুল ইসলাম, আবদুল আজুদ এবং সদস্য সচিব সাদেক আহমদ ও যুগ্ম সদস্য সচিব আল ইমরান আবির প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালুচরে ফাহিম হত্যা মামলার প্রধান আসামি আলম খান র‌্যাবের অভি

1

যুবদল নেতাকে গুলি করে হত্যা

2

মধ্যনগরে বিএনপি অফিসে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ, এলাক

3

এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ১৮তম পালাবদল অনুষ্ঠিত

4

ভারতীয় খাসিয়াদের গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহ

5

ছাতকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

6

গণ-অভ্যুত্থান স্মরণ: প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৩৬ সদস্যের জা

7

৭ তারিখের মধ্যে অটোরিকশা-টমটম বন্ধ না হলে ৮ তারিখ থেকে সিলেট

8

ডেভিল হান্ট ফেইজ-২: মধ্যনগরে নিয়মিত মামলার আসামি নুরুল হক গ্

9

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

10

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

11

বিদেশ নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া: বিএনপি মহাসচিব

12

হবিগঞ্জে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

13

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির গেট-টুগেদার অনুষ্ঠিত

14

৮ মাস আত্মগোপন, চেহারা বদলে দেশ ছাড়েন ড. একে আব্দুল মোমেন—নি

15

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

16

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

17

শাকসু নির্বাচন বন্ধের দাবির প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থী

18

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে

19

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যুগ্ম সাধারণ সম্পা

20