টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট বিভাগে রেলপথ অবরোধের ডাক, ৮ দফা দাবিতে আন্দোলনকারীদের ঘোষণা



৩১ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ নভেম্বর থেকে অবরোধ



নিজস্ব প্রতিবেদক ::

সিলেট বিভাগের রেলপথ উন্নয়ন ও অবকাঠামোগত সংস্কারসহ ৮ দফা দাবি আদায়ে আগামী ১ নভেম্বর থেকে সিলেট বিভাগের সব রেলপথে অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে আন্দোলনকারীরা এ কর্মসূচির ডাক দেন। এর আগে বিকেলে কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ের ঢাকা অঞ্চলের মহাব্যবস্থাপক (ডিআরএম) মো. মহিউদ্দিন আরিফের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রেলওয়ে কর্তৃপক্ষ দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। তারা ঘোষণা দেন, ৩১ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ নভেম্বর থেকে অবরোধ শুরু হবে।
বৈঠক শেষে আন্দোলনকারীরা কুলাউড়া রেলস্টেশনে বিক্ষোভ মিছিল করেন।
বৈঠকে আন্দোলনকারীদের পক্ষে উপস্থিত ছিলেন— সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, ও আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই।
রেলওয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিসিও ঢাকা মো. মহব্বতজান চৌধুরী, সিলেট স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম, ও কুলাউড়ার টিআই (টি) শাহাজান পাটওয়ারী সাজুসহ অন্যান্য কর্মকর্তা।
আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই বলেন,
রেলওয়ে কর্মকর্তারা কেবল আশ্বাস দিয়েছেন, কিন্তু বাস্তব কোনো পদক্ষেপ নেননি। আমরা এসব আশ্বাস প্রত্যাখ্যান করছি।”


তারা সিলেট বিভাগের জনগণকে ১ নভেম্বর থেকে ট্রেন ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।
এর আগে, ২৭ সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘট চলাকালে আন্দোলনকারীরা ট্রেন আটকান। তখন রেলওয়ের ডিআরএম ১৫ দিনের মধ্যে আলোচনার আশ্বাস দিয়েছিলেন, যার ধারাবাহিকতায় এই বৈঠক হয়।
আন্দোলনকারীদের ৮ দফা দাবি হলো
১️ সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু
২️⃣ আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইনে উন্নীতকরণ
৩️⃣ আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু
৪️⃣ আখাউড়া-সিলেট সেকশনের সব বন্ধ স্টেশন চালু
৫️⃣ কুলাউড়া জংশনে আসন সংখ্যা বৃদ্ধি
৬️⃣ কালনী ও পারাবত ট্রেনের আজমপুরের পর স্টেশন বিরতি প্রত্যাহার
৭️⃣ ত্রুটিমুক্ত ইঞ্জিন সংযোজন করে শিডিউল বিপর্যয় রোধ
যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাচ্ছে র‍্যাবের নাম

1

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন সিলেট মহানগর জামায়াত

2

ছাতকে সরকারী খাদ্যগুদামে ধান সংগ্রহের নামে ব‌্যাপক অনিয়ম-দূর

3

বিশ্বনাথে চলন্ত অটোরিকশা থেকে গুলি, প্রবাসীর ভাই গুলিবিদ্ধ

4

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস,

5

বড়লেখায় হাওড় অঞ্চলে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ

6

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

7

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে অবস্থান ধর্মঘট

8

সিলেটে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদ

9

বিজয়ের চেতনায় ঐক্যের ডাক: সিলেটে বিএনপির বিজয় র‌্যালি

10

ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

11

টিলা কেটে খাস জমিতে ঘর,১ জনের কারাদণ্ড

12

ছাত‌কে দলবদ্ধ ধর্ষনের ঘটনা আদালতে স্বীকার

13

ওসমানী বিমানবন্দর থেকে শুরু হলো পণ্যবাহী ফ্লাইট

14

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আবেগঘন দোয়া মাহফিল

15

ছাতকে খেলাফত মজলিসের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

16

সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জৈন্তাপুরে কঠোর অভি

17

সিলেট সহ ৭২ ঘণ্টার মধ্যে প্লাবিত হতে পারে ৫ জেলা

18

নগরীর-আরমবাগে যুবতীর রহস্যজনক মৃত্যু

19

প্রশ্ন করায় ক্ষিপ্ত সিসিক সিইও, সাংবাদিককে গালাগাল ও বের করে

20