টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Apr 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

বর্ষবরণের অনুষঙ্গ পুড়িয়ে জুলাইকে চ্যালেঞ্জ করা হয়েছে : সিলেটে সংস্কৃতি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার : বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার অনুষঙ্গ পুড়িয়ে জুলাইকে চ্যালেঞ্জ করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেছেন, ফ্যাসিবাদের অনুসারীরা এসব ঘটিয়েছে। শনিবার দুপুর ২টার দিকে সিলেট সাকির্ট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময তিনি দুষ্কৃতকারীদের সতর্ক করে বলেন, ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সরকার তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছে। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হবে। জাতি আজ ঐক্যবদ্ধ। সবার ঐক্য দিয়ে এসব অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব।
চৈত্র সংক্রান্তির ছুটি ও বৈশাখে আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে ফারুকি বলেন, এবার পহেলা বৈশাখে সব ধর্ম-জাতির সমন্বয়ে বিশাল আয়োজন হচ্ছে। এবারের বৈশাখকে কেন্দ্র করে দেশকে নতুনভাবে চিনবে মানুষ। কোনো শঙ্কা বা সংশয় নয় বরং উৎসবমুখর পরিবেশে সব আয়োজন সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার ভোরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আগুন লেগে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার’ জন্য তৈরি করা ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ এবং ‘শান্তির পায়রা’ মোটিফ পুড়ে যায়।
এ ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করছে পুলিশ। শনিবার বিকালে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে, শুক্রবার রাতে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য সিলেট এসেছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আগুনের ঘটনার পরিপ্রেক্ষিতে সফর সংক্ষিপ্ত করে তিনি ঢাকায় ফিরে যাচ্ছিলেন। এর আগে সাংবাদিকদের ডেকে তিনি বলেন, জাতি আজ ঐক্যবদ্ধ। সবার ঐক্য দিয়ে এসব অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব।’
এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন-নবী, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে র‌্যাগিং: এক শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ২৪ জনের

1

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

2

ইরানের ৬ বিমানবন্দরে হামলা ইসরাইলের, বিমান ধ্বংসের দাবি

3

ছাতক–দোয়ারার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জে মিজানুর রহমান চৌধুরীর

4

ব্যবসায়ী আজির উদ্দিন ওমরাহ পালনে বুধবার বায়তুল্লার পথে

5

জাকসু নির্বাচন: পুনরায় ভোট গণনা শুরু

6

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

7

হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার

8

সাংবাদিকদের সুরক্ষায় ১৪ দফা দাবিতে ছাতকে কলম*বিরতি

9

সুনামগঞ্জের শহীদ মিণারে বিজিবি”র অভিযানে ১০ লাখ টাকার ভারতীয়

10

ছাতকে বিএনপি নেতা মরহুম আলহাজ্ব সৈয়দ তিতুমীরের ১ম মৃতুবার্ষি

11

মিরাবাজারে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী

12

বড়লেখায় স্ত্রীকে হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে স্বামী

13

২৫ ডিসেম্বর মেয়ে জাইমাকে নিয়ে সিলেট হয়ে ঢাকায় ফিরছেন তারেক

14

সুনামগঞ্জে পর্যটন স্পটে বিদেশী মদসহ পর্যটক গ্রেপ্তার

15

কবে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস স

16

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

17

সিলেটের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না

18

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

19

সারা দেশজুড়ে যুবদলকে আরো সুসংগঠিত করতে হবে....এডভোকেট মোমিন

20