টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ২ হাজার কেজি ভারতীয় জিরাসহ চালক আটক



স্টাফ রিপোর্টার::
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃত ব্যক্তি হলেন কাভার্ড ভ্যান চালক মো. জাকারিয়া আহমেদ (২৮)। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের কামাল হোসেন পাকির ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে শাহপরান (রহ.) থানার মুরাদপুর এলাকায় সুরমা বিরিয়ানী হাউজ এন্ড স্ন্যাকবারের সামনে অভিযান চালানো হয়। এসময় একটি কাভার্ড ভ্যান থেকে ৬৭টি বস্তায় রাখা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ২ হাজার ১০ কেজি জিরা পাওয়া যায়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৮ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত জিরাসহ কাভার্ড ভ্যান চালক জাকারিয়া আহমেদকে আটক করে থানায় নেওয়া হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির নির্বাচিত হওয়ায় অভিনন্

1

রানার হ্যাটট্রিক ছাপিয়ে শেষ বলের নাটকীয় জয়ে ফিরল সিলেট টাইটা

2

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

3

বালুচরে ফাহিম হত্যা মামলার প্রধান আসামি আলম খান র‌্যাবের অভি

4

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

5

দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৩০

6

দোয়ারাবাজারে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করায় কলেজ ছাত্রকে

7

সিলেটসহ টানা ৫ দিন বৃষ্টির আভাস

8

সুনামগঞ্জের চামারদানি ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ

9

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

10

এক কাতারে সিলেট বিএনপির শীর্ষনেতারা

11

জগন্নাথপুরে জগন্নাথ দেবের রথযাত্রা: শতাব্দী প্রাচীন ঐতিহ্যে

12

ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর

13

ছাতকে চুরি করতে গিয়ে ৩ তলা থেকে চুরের লাফ,আহত চুর আটক

14

চোরাচালানবিরোধী অভিযানে সিলেটে বিজিবির বড় সাফল্য

15

সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশ

16

কোম্পানীগঞ্জে স্বামীর সামনেই টমটমের ধাক্কায় প্রাণ গেলো স্ত্র

17

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

18

সৌদিজুড়ে চলছে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার শঙ্কা

19

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে অবস্থান ধর্মঘট

20