টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে শুভাকাঙ্খী ও শিল্পীদের সম্মানে দিশারী শিল্পীগোষ্টীর ইফতার



সুস্থ সংস্কৃতির বিকাশে দিশারীর
পথচলা অব্যাহত থাকবে : সাজু
সিলেটের সুস্থ সংস্কৃতির বিকাশের প্রত্যয়দীপ্ত সংগঠন ‘দিশারী শিল্পীগোষ্ঠী’র চেয়ারম্যান শহীদুল ইসলাম সাজু বলেছেন, সংস্কৃতি হচ্ছে আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। আর সংস্কৃতি ছাড়া কোন সমাজ বেঁেচ থাকতে পারেনা। তাই সংস্কৃতিকে উপেক্ষা নয়, ইসলামের সাথে সামঞ্জস্য রেখে সংস্কৃতি চর্চা চালিয়ে যেতে হবে। কারণ অসুস্থ সংস্কৃতির কবলে পড়ে আমাদের তরুণ প্রজন্ম ও য্বু সমাজ আজ দিশেহারা। তাদেরকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষায় সুস্থ সংস্কৃতির চর্চার বিকল্প নেই। দুনিয়ার চাকচিক্য ও মোহে পড়ে পরকালকে ভুলে থাকা যাবেনা। কারণ পরকালই মূল ঠিকানা। ইসলামের সাথে সুস্থ সংস্কৃতির সামঞ্জস্য করতে পারলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তি নিশ্চিত হবে। আর আমরা একটি সুন্দর মানবিক সমাজ উপহার দিতে পারবো। সুস্থ সংস্কৃতির বিকাশে দিশারী শিল্পীগোষ্ঠীর পথচলা অব্যাহত থাকবে। ইনশআল্লাহ।
তিনি সোমবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেটের সুস্থ সংস্কৃতির বিকাশের প্রত্যয়দীপ্ত সংগঠন ‘দিশারী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে শুভাকাঙ্খী ও শিল্পীদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। 
দিশারী শিল্পীগোষ্ঠীর পরিচালক আব্দুল হাদি চৌধুরীর সভাপতিত্বে, সহকারী পরিচালক মাসিহুর রহমান নাফি ও প্রশিক্ষণ সম্পাদক নুরুল আযহার রাফির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন- দিশারীর উপদেষ্টা তোফায়েল আহমদ, দিশারীর সাবেক পরিচালক ও সমন্বিত সাংস্কৃতিক সংসদ-সসাসের শিশু কিশোর বিভাগের পরিচালক আলিফ নুর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাতির আহমদ, দিশারীর সাবেক পরিচালক সানাউল ইসলাম সুয়েজ। দিশারীর শিল্পী হাফেজ রাশেদ ইকবালের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন দিশারীর ক্ষুদে শিল্পী তামজিদ খান। মোনাজাত পরিচালনা করেন অভিভাবক প্রতিনিধি মাওলানা শাহ মাহমুদুল হক।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দিশারীর সাবেক পরিচালক হোসাইন শাহরিয়ার রাজী, অভিভাবক প্রতিনিধি নুরুল হক, সাংবাদিক ও অভিভাবক প্রতিনিধি এমজেএইচ জামিল, সাংবাদিক মুনশী ইকবাল ও জয়নাল আবেদীন আজাদ, দিশারীর সাবেক দায়িত্বশীলদের মধ্যে থেকে শাহনেওয়াজ চৌধুরী রাজিব, শাহ ফাহিম মাহমুদ ও সাইয়্যিদ শাহীন প্রমূখ। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনায় আরও দুইজনের মৃত্যু

1

জগন্নাথপুরে টিকটক ভিডিও তৈরি নিয়ে বাগবিতণ্ডা, যুবক নিহত

2

দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার

3

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ

4

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে রহস্যজনকভাবে চিকি

5

গোলাপগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময়

6

আগামী নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন : সিলেটে জামায়াত

7

সিলেটসহ সারা দেশে বৃষ্টির আভাস

8

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মধ্যনগরে বিএনপির জনসভা

9

৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার,

10

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়

11

ছাতকে বিভিন্ন জায়গায় নদীর তীরবর্তী স্থানে আকস্মিক ভাঙন দেখা

12

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

13

আমাদের মধ্যে অনেক ষড়যন্ত্রকারী আছে: এমএ মালিক

14

ঢাকা–সিলেট মহাসড়কে তেলবাহী গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহ

15

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক: প্রবাসে বাংলাদেশি রাজনী

16

শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ

17

কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমী পরিদর্শনে সুনামগঞ্জের জেল

18

ছাতকে ১৮ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ তিনজন আটক

19

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

20