টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে হামলায় নারীসহ আহত ৫, আশঙ্কাজনক বৃদ্ধা


মোঃ মীরজাহান মিজান 
বিশেষ প্রতিনিধি জগন্নাথপুর::
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর (আলী নগর) গ্রামে কলাগাছ জমিতে পড়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৪ মার্চ) দুপুরে গন্ধর্ব্বপুর গ্রামের আব্দুল গফুরের একটি কলাগাছ পাশের জমিতে পড়ে যায়। ওই জমির দায়িত্বে থাকা বাবুল মিয়ার পক্ষের লোকজন এ ঘটনাকে কেন্দ্র করে গফুরের পুরুষশূন্য বসতঘরে প্রবেশ করে হামলা চালায়। এতে ৪ জন নারীসহ ১ জন বৃদ্ধা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠান।
আহতরা হলেন—মৃত সুনা উল্লাহর ছেলে আব্দুল গফুর, ওয়াব উল্লাহর মেয়ে আলেয়া বেগম, আব্দুল গফুরের মেয়ে রুবেনা বেগম, জুমা বেগম ও কুশবা বেগম। তাদের মধ্যে আহত বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে আব্দুল গফুরের বড় মেয়ে রুনা বেগম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বাবুল মিয়ার লোকজন তাদের পরিবারের ওপর নজর দিয়ে আসছিল। শনিবার দুপুরে কলাগাছ পড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তারা বসতঘরে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় তার বাবা-মা ও বোনদের গুরুতর আহত করা হয়। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা ঘরে থাকা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
রুনা বেগম জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।
অন্যদিকে বাবুল মিয়ার পক্ষের লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোনে পাওয়া যায়নি।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, মারামারির বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ

1

ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে

2

জগন্নাথপুরে পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেফতার

3

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

4

৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত

5

সুনামগঞ্জে পর্যটন স্পটে বিদেশী মদসহ পর্যটক গ্রেপ্তার

6

১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

7

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সন্ত্রাসী ধরতে সেনাবাহিনীর অভ

8

সুনামগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজের ৩১ ঘন্টা পর শিশু নুসরাতসহ ২

9

করোনায় আরও দুইজনের মৃত্যু

10

হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার

11

সিলেটে ৪৮ বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

12

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

13

ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মির্জা আব্বাস

14

শাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলন করলেন আলী আব্বাস শাহিন

15

বাংলাদেশের গুমবিরোধী পদক্ষেপের প্রশংসা জাতিসংঘের

16

সুনামগঞ্জের মধ্যনগরে ৭ম দিশারি প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি প

17

নবীগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ,

18

স্কলার্সহোম-এ শিক্ষক বরখাস্তে তোলপাড়, নির্বাচনী রাজনীতির অভি

19

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে আরেকটি মামলা

20