টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগর প্রেসক্লাবে ৮ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়



মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–১(ধর্মপাশা–মধ্যনগর–তাহিরপুর–জামালগঞ্জ) আসনে বই প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা নিয়ে সাংবাদিক ও সুধিজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মনোনীত ও ইসলামী ও সমমনা ৮ দলীয় জোটের মনোনয়নপ্রত্যাশী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার। বৃহস্পতিবার বিকেলে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার বর্তমানে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, সিলেট মহানগর শাখার সভাপতি ও সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সভায় তিনি বলেন, দীর্ঘদিন জনগণের পাশে থেকে সামাজিক, ধর্মীয় ও মানবিক কাজ করে আসছেন এবং নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবেন।
তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থানে আমাদের এলাকা পিছিয়ে। জনগণ সুযোগ দিলে উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব।  তিনি কৃষক, শ্রমজীবী মানুষ, যুব সমাজ ও সাধারণ নাগরিকদের উন্নয়নমূলক সহযোগিতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় তিনি দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, নৈতিক মূল্যবোধ রক্ষা এবং জনস্বার্থমূলক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, জনগণ যদি আস্থা রাখেন, আমি তাদের প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করব।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা নির্বাচনী অঙ্গীকার, উন্নয়ন পরিকল্পনা ও বিভিন্ন সমস্যার বিষয়ে প্রশ্ন তুললে তিনি সেগুলোকে গুরুত্ব দিয়ে বাস্তবায়নের আশ্বাস দেন।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন--
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টীর কেন্দ্রীয় সদস্য  ও  সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব  মাওলানা আলী  হুসাইন খান রাগুবী।
 মধ্যনগর কেন্দ্রীয় জামে  মসজিদে ইমাম ও খতিব মাওলানা আবুল হাসান   আকুন্জী  সাহেব।
মাওলানা আবুল বারাকাত সাহেব, 
মাওলানা জাহাঙ্গীর আলম যুগ্ম আহবায়ক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টী সুনামগঞ্জ জেলা শাখা
মাওলানা সৈয়দ মনির উদ্দিন, যুগ্ম আহবায়ক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টী সুনামগঞ্জ জেলা শাখা। প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক আলামিন তালুকদার,  সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির মাস্টার, যুগ্ন সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন সহ সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, 
সভা শেষে সুনামগঞ্জ–১ আসনের জনগণের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা  কামনা করেন মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

1

আচরণবিধি মেনে ২০ জানুয়ারি শাবিপ্রবিতে শাকসু ও হল সংসদ নির্বা

2

মধ্যনগর বাঙ্গলভিটা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারে

3

জগন্নাথপুরে শিক্ষকের নির্যাতনে রক্তাক্ত ছাত্রী — ভাইরাল সিসি

4

ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

5

পাঁপড়ি রেস্টুরেন্টে ভাঙচুরের মামলার প্রধান আসামী বিএনপি নেতা

6

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেখতে মাঠে তামিম

7

সুরমা গেটে চোরাই পণ্যসহ গ্রেফতার ৩

8

কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে গৃহবধু নিখোঁজ, উদ্ধার অভিযান

9

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

10

হবিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

11

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

12

সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আরিফুল হক চৌধুরী

13

সারা দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

14

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

15

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার পলাতক আসামি হেলাল গ্রেপ্

16

ছাতকে বিএনপি নেতা কতৃক নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদে সংব

17

চরমহল্লা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

18

ছাতকে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

19

সিলেটে গ্রেফতার পটিয়ার ৫৭ মামলার সাজাপ্রাপ্ত আসামি

20