টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিরাই-শাল্লায় বিএনপির টিকিট পেলেন সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী

সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।

রবিবার (১৭ জানুয়ারি) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় চূড়ান্ত মনোনয়নপত্র হাতে পান নাছির উদ্দিন চৌধুরী। এ খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এসেছে স্বস্তি।এর আগে এই আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নে নাছির উদ্দিন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী পাবেলসহ দুজনকেই দল থেকে মনোনয়ন দেওয়া হয়। নির্বাচনী মাঠে দুজনই দলীয় প্রার্থী পরিচয়ে প্রচারণা চালান। ফলে স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং প্রার্থীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়। 
এছাড়া বিভক্ত হয়ে পড়েন দুই গ্রুপের নেতাকর্মীরা। বিএনপির দলীয় প্রার্থী নিয়েও সাধারণ ভোটারদের মনে তৈরি হয়েছিল নানা সংশয়। অবশেষে সবকিছু বিবেচনা করে সুনামগঞ্জ-২ আসনে সাবেক এমপি নাছির চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়।এদিকে মনোনয়ন ঘোষণার খবরে নাছির উদ্দিন চৌধুরীর অনুসারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের স্বস্তি ফিরেছে। উচ্ছ্বসিত নেতাকর্মীরা দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
নাছির উদ্দিন চৌধুরী বলেন, দিরাই শাল্লাবাসীর উন্নয়নে সবাইকে পাশে নিয়ে কাজ করা তার একমাত্র লক্ষ্য। দলের সব পর্যায়ের নেতাকর্মী মতপার্থক্য ভুলে ধানের শীষের পক্ষে কাজ করবে বলে আশা করি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

1

বিধি না মেনে মজুদ: শিবগঞ্জের বাসায় ১৩০টি গ্যাস সিলিন্ডার উদ্

2

দেশত্যাগের আগে আত্মীয়-স্বজনকে ভুল ইংরেজিতে ক্ষুদে বার্তা দেন

3

জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা

4

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যস

5

উত্তরায় বিমান বিধ্বস্ত: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

6

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্ল্যাহর গণসংযোগে গু

7

তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

8

শাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলন করলেন আলী আব্বাস শাহিন

9

সিলেটে পারিবারিক ঝগড়ার ভিডিও ঘিরে তুমুল সংঘর্ষ, ওসিসহ তিন পু

10

দারুল মিল্লাত জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও আবরু মিয়া-খুরশেদা ব

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

শেষ হচ্ছে অপেক্ষা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছে

13

সেই ওষুধটি বহাল রাখাই ছিল ‘স্লো পয়জন’: খালেদা জিয়ার চিকিৎসক

14

জগন্নাথপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৫ উদ্বোধন—রঙে-আলোয়

15

জগন্নাথপুরে ফসলি জমিতে যুবকের লা শ

16

মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদা আক্তা

17

পরাজয় স্বীকার করে সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে ভারত, দাব

18

ওসমানী হাসপাতালে অভিযানে অনিয়ম ও অব্যবস্থাপনা খুঁজে পেল দুদক

19

সিলেটে এনা পরিবহনের সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই

20