টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট সদস্য হলেন ৫ জন

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) সিন্ডিকেট সদস্য হিসেবে পাঁচজনকে মনোনয়ন দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৬ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে এই পাঁচ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই তিন ক্যাটাগরি হলো-গবেষণা প্রতিষ্ঠানের সদস্য অথবা চিকিৎসা ক্ষেত্রে মূল্যবান অবদান রেখেছেন এমন, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ও অধিভুক্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ।

এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) প্রধান শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নুরুননাহার ফাতেমা বেগম ও পথিকৃত ইনস্টিটিউট অব হেলথ স্ট্যাডিজের অনারারি চিফ সায়েন্টিস্ট ও উপদেষ্টা অধ্যাপক ডা. লিয়াকত আলী। আর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ক্যাটাগরিতে। অধ্যক্ষ ক্যাটাগরিতে হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ জাবেদ জিল্লুল বারী ও সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন মনোনীত হয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (২০২৫ সালের ১৪ নং অধ্যাদেশবলে সংশোধিত) এর ধারা ১৯(১)(জ), ১৯(১)(ঝ) ও ১৯(১)(ত) এবং ১৯(২) অনুযায়ী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে বর্ণিত ব্যক্তিদের দুই বছর মেয়াদের জন্য মনোনয়ন প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে বর্ণিত ব্যক্তিদের দুই বছর মেয়াদের জন্য মনোনয়ন দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ হেরে লিটনের যত অজুহাত

1

সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া পুনর্নির্ধারণ

2

মধ্যনগরে বিএনপির প্রচারপত্র ও লিফলেট বিতরণ করলেন মনোনয়নপ্রত্

3

মধ্যনগরে থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে দুই আসামি গ্রেফতার

4

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যস

5

সিলেটে পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

6

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ মারা গেছেন

7

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

8

শাকসু নির্বাচন নভেম্বরের ২য় সপ্তাহে

9

জাতীয় মৎস্য সপ্তাহে জুড়ীতে পুরস্কার বিতরণ ও পোনামাছ অবমুক্তক

10

এক বোমাতেই উলটে যাবে যুদ্ধের মোড়

11

রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিধান নিয়ে রুলের শুনানি ৭ জুলাই

12

নবীগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ,

13

শেষ হচ্ছে অপেক্ষা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছে

14

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সভাপতি রফিক গ্রেফতার

15

রমজানের আগেই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

16

জৈন্তাপুরে এয়ারগানসহ ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

17

ছাতকে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

18

দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া খেলায় জড়িত ৬ জন গ্রেপ্তার

19

মধ্যনগরে বিএনপির উদ্যোগে সনাতনদের প্রার্থনায় সম্প্রীতির বার্

20