টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

হযরত শাহজালাল (রহ.)’র মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে পৌঁছেছেন। সোমবার (৭ জুলাই) সকাল ৯টা ২৫ মিনিটে একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতে যান।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রণে এই সফরে মির্জা ফখরুলের সঙ্গে রয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। সকাল থেকেই সিলেটে তাদের আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সকাল ১১টায় পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তারা।সিলেট ভ্রমণ গাইডবেলা ২টায় দরগাহ গেইট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে সিলেট জেলা বিএনপির আয়োজনে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলায় নিহত শহীদদের পরিবারকে সম্মান জানানো হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন—স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ, ইকবাল মাহমুদ টুকু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকনসহ আরও অনেকে।

বিমানবন্দরে মির্জা ফখরুলকে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিস যেতে গিয়ে ভয়াবহ পরিণতি, সুনামগঞ্জের দুই যুবকের করুণ মৃ

1

জমিয়ত নেতা মাওলানা মুশতাক হত্যা : আব্দুল হাফিজ ৩ দিনের রিমান

2

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

3

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

4

জরিপের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুললেন সিলেটে সারজিস আলম

5

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

6

মধ্যনগরে র‍্যাবের অভিযানে ১৮৩০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রে

7

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ইসলামি আন্দোলন কর্তৃক জনসমাবেশ

8

কুলাউড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা,নিহত রুহির রহস্যজনক মৃত্যুতে

9

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

10

কানাইঘাটে ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার মেধাভিত্তিক বৃত্তি পরী

11

১২ তারিখেই নির্বাচন হবে: ইনকিলাব মঞ্চ

12

ছাতক সমাজসেবা অফিসে আগুন নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী

13

বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হও

14

ছাতকে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

15

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

16

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

17

উত্তরায় বিমান বিধ্বস্ত: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

18

জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

19

নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকে কাজে লাগান

20