টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

২১তম অংকুর সাহিত্য পাঠাগারে আসরে অনুষ্ঠিত, ছড়াকার সাজুর ৫৩তম জন্মদিন উদযাপন




স্টাফ রিপোর্টার : টুলটিকর অংকুর সাহিত্য পাঠাগারের নিয়মিত ২১তম সাহিত্য আসর পাঠাগার কার্যালয়ে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অংকুর সাহিত্য পাঠাগারের সভাপতি মুজাম্মেল হোসেন ইমনের সভাপতিত্বে এবং উপদেষ্টা পরিষদের সদস্য কয়েস আহমদ সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামরুল হাসান জুলহাশ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাহিত্য সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি একটি সমাজে আলোকিত মানুষ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অংকুর সাহিত্য পাঠাগারের মতো সামাজিক ও সাহিত্য সংগঠন এলাকাভিত্তিকভাবে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজের নেতৃত্ব দেবে—এ বিষয়ে আমি আশাবাদী।
অনুষ্ঠানে অংকুর সাহিত্য পাঠাগারের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ছড়াকার সাজ্জাদ আহমদ সাজুর ৫৩তম জন্মদিন কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও ছড়াকার সাজুর লেখা পাঠে অংশগ্রহণ করেন টুডেসিলেট-এর নির্বাহী সম্পাদক সাংবাদিক শাহান আহমদ চৌধুরী, টুলটিকর পঞ্চায়েত কমিটির সভাপতি কাবুল আহমদ, টুলটিকর মহিলা মাদ্রাসার সভাপতি আনোয়ার উদ্দীন, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহীন আহমদ, পাড়া কমিটির সভাপতি আব্দুল হাফিজ মজনু মিয়া, আমেরিকা প্রবাসী শিক্ষা অনুরাগী লুৎফুর রহমান লুতন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. আলাউদ্দিন, ববি মিয়া, মো. নাহিদ, টুলটিকর মসজিদ কমিটির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, আবিদ হাসান অমিত, মো. রাফি, মুশফিকুর রহমান জিসানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু আগামীতে সমাজের সাহিত্য, সমাজসেবা, শিক্ষা ও প্রবীণ ব্যক্তিবর্গের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সুরেজা হাসিম স্মৃতি পদক’ প্রবর্তন ও প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সাহিত্যপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহম

1

আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আ.লীগ সরকার: অর্থ উপদেষ

2

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

3

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে মশাল মিছিল

4

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

5

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

6

সুনামগঞ্জের উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্ম

7

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, আসতে পার

8

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

9

সিলেটে আওয়ামী লীগ নেতা রাজ্জাক হত্যা: রিমান্ডে ছেলে আসাদের

10

নতুন কেনা মোটরসাইকেলেই শেষ যাত্রা, কুলাউড়ায় দুই যুবক নিহত

11

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ

12

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ধানে মাইকিং

13

সিলেটে পর্যটকবাহী গাড়িতে পাথর শ্রমিকদের হামলা-ভাঙচুর, আটক ২

14

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

15

৪০ দিন একাধারে জামাতে আদায়কারী ব্যক্তিদেরকে সৈয়দ সিরাজ আলেয়া

16

জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর পুড়ে ছাই

17

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

18

ডাকসুতে নির্বাচিত হয়েছেন সিলেটের শাহিনুর

19

দোয়ারাবাজারে ভাতিজার হাতে চাচি খুন

20