টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঈদুল আজহা মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্য শেখায়: প্রধান উপদেষ্টা

দেশে ও প্রবাসে বসবাসকারী সব বাংলাদেশিসহ বিশ্ববাসীকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল ৬ জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আমি বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম জনগোষ্ঠীকে জানাই শুভেচ্ছা এবং ঈদ মোবারক। মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও চরম ত্যাগের অনুপম নিদর্শন। হযরত ইব্রাহিম (আ.) মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রিয় সন্তান হযরত ইসমাইলকে (আ.) কুরবানি করতে উদ্যত হন। এ দৃষ্টান্ত অনুসরণ করে সারা বিশ্বের মুসলমানরা ঈদুল আজহায় পশু কুরবানি দিয়ে থাকেন। আল্লাহর নিকট আত্মসমর্পণ ও আত্মদানের এ সুমহান দৃষ্টান্ত কেয়ামত পর্যন্ত বিশ্ববাসীর কাছে অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে বাণীতে তিনি উল্লেখ করেন। 

প্রফেসর ইউনূস বলেন, ঈদুল আজহা মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্য শেখায়। মুসলমানরা কুরবানিকৃত পশুর মাংস গরিব আত্মীয়স্বজন ও দুঃস্থদের মধ্যে বিলিয়ে দিয়ে সবাইকে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগ, আত্মশুদ্ধি, সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে পড়ুক-এ হোক ঈদের চাওয়া। 

‘আসুন, আমরা পবিত্র ঈদুল আজহার ত্যাগের শিক্ষা নিজেদের ভেতর ধারণ করি এবং জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে একটি বৈষম্যমুক্ত, সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। ঈদুল আজহার এ দিনে আমি মহান আল্লাহর কাছে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি প্রার্থনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন’। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢামেক থেকে এভারকেয়ারে হাদির উন্নত চিকিৎসা শুরু

1

নগরীতে ফিল্মি স্টাইলে ছিনতাই, দুই দিনেও অধরা দুর্বৃত্তরা

2

সীমান্তে আবারও রক্তপাত: কোম্পানীগঞ্জে দুই বাংলাদেশি নিহত

3

ভারতে বাড়ছে করোনা, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

4

৭ তারিখের মধ্যে অটোরিকশা-টমটম বন্ধ না হলে ৮ তারিখ থেকে সিলেট

5

সিলেটসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

6

ভারতীয় খাসিয়াদের গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহ

7

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সিলেটসহ ৬৪ জেলায় ইইউ

8

ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত: হুমায়ূন কবির

9

খালেদা জিয়ার সবশেষ অবস্থা ও বিদেশ যাওয়া নিয়ে যা জানালেন রিজভ

10

প্রতীক বরাদ্দের পরদিনই সিলেটের মাটি থেকে বিএনপির প্রচার

11

৩৪ বলে ৪ উইকেট শেষ, ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ

12

শাহপরাণ (রহ.) মাজার পুকুরে গলাকাটা মরদেহ উদ্ধার

13

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনে দুইজন গ্রেফতার

14

গোলাপগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময়

15

ডাকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

16

রানার হ্যাটট্রিক ছাপিয়ে শেষ বলের নাটকীয় জয়ে ফিরল সিলেট টাইটা

17

ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার আসামির বাড়িতে অগ্ন

18

রাত পোহালেই ত্যাগের উৎসব পবিত্র ঈদুল আজহা

19

সুনামগঞ্জের চামারদানি ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ

20