টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাতে ঘণ্টার ব্যবধানে ৩ বাসে আগুন

রোববার রাতে বাড্ডা, ধামরাই ও সাভার উপজেলায় প্রায় এক ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায় নি।

রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে উত্তরাগামী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান।

এদিকে রাত আনুমানিক ১০টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডের কাছে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে দুটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি এসে ডি–লিংক পরিবহনের পার্ক করা একটি বাসের পেছনের জানালা ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয়। এরপর মোটরসাইকেল নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। পরে স্থানীয় লোকজন পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে বাসের ভেতরের অধিকাংশ আসন পুড়ে গেছে।

ধামরাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, রাত ১০টা ১৫ মিনিটে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। বাসের ভেতরে পেছন দিক থেকে আগুন লাগানো হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে গানপাউডার ব্যবহার করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, পার্ক করা বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।

এর প্রায় আধা ঘণ্টা পর সাভারের বিরুলিয়া বেড়িবাঁধসংলগ্ন বটতলা এলাকায় অন্য একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সাভার মডেল থানার পুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে আলিফ পরিবহনের বাসটি পার্ক করে বাড়িতে খাবার খেতে যান মালিক আমজাদ হোসেন। রাত পৌনে ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভান।

আমজাদ হোসেন বলেন, পুরো বাসটাই পুড়ে গেছে। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আবদুল ওয়াহাব বলেন, বাসের মালিক নিজেই চালক। ঋণ করে বাসটি কেনা হয়েছিল। রাতে বাসটি রেখে তিনি খাবার খেতে যান। পার্ক করা বাসে কে বা কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালাক দেওয়া স্ত্রীকে বন্ধুদের নিয়ে গ ণ ধ র্ষ ণ

1

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ১০টি দোকান পুড়ে ছাই, ক্ষতি ২ ক

2

জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম র

3

ছাতক উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

4

পরিবেশ অধিদপ্তরের অভিযান: ইবনে সিনা হাসপাতালকে জরিমানা"

5

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

6

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান

7

কমল জ্বালানি তেলের দাম

8

চরমহল্লা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

9

জুড়ীতে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

10

শ্রীমঙ্গলে কোম্পানির বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যয়ের গ্রাম

11

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক

12

বড়লেখায় দিনদুপুরে গলায় দা ঠেকিয়ে ২লাখ টাকা ও স্বর্ণালংকার ছি

13

এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল, হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট

14

নির্বাচন সামনে—এক ঝটে সিলেটসহ দেশে ১৬৬ ইউএনও বদলি

15

ঢাকা বিমানবন্দরে আগুন, ফ্লাইট নামছে চট্টগ্রাম সিলেট কলকাতায়

16

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

17

জগন্নাথপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, হাসপাতালে দুই

18

ছাতকে "ভোক্তা অধিকার (CCS)" পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ

19

জেলা প্রশাসক কর্তৃক ছাতক উপজেলার বিভিন্ন অফিস ও কর্মসূচি পরি

20