টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলন করলেন আলী আব্বাস শাহিন



শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। আজ মনোনয়ন ফর্ম উত্তোলন করেণ স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক সেলের প্রতিনিধি, শহীদ-আহত সেলের সাবেক বিভাগীয় প্রধান সমন্বয়কারী আলী আব্বাস শাহিন।
তিনি বলেন "আমি আজকে শাকসু'র কেন্দ্রীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলন করেছি, আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আমাদের শিক্ষার্থীদেরকে উপহার দিতে পারবেন, ইনশাআল্লাহ্।
যদি আমি নির্বাচিত হই, তাহলে আমি শিক্ষার্থীদের মৌলিক অধিকার স্বাস্থ্য এবং পরিবেশ নিয়ে কাজ করবো, ইনশাআল্লাহ্"।
 মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মোট ৪৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র নজরুল ইসলাম জনতারডাক২৪.কম কে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথম দিনে মোট ৪৬টি মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৬ জন ও হল সংসদে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শাকসু ও হল সংসদে কোনো নারী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
মনোনয়নপত্র বিতরণের সময় বৃদ্ধি
শাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ, জমাদান ও ডোপ টেস্টের সময় বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। একই সঙ্গে শুক্রবার বেলা সাড়ে তিনটা ও শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। শুক্রবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত ডোপ টেস্ট করা যাবে।
তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার মনোনয়নপত্র সংগ্রহ ও পরের দিন বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী নির্বাচনে মোট ভোটার ৯ হাজার ১২৪ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল

1

শিক্ষার্থী দানিয়ালের মৃত্যুর ঘটনায় স্কলার্সহোমে উপাধ্যক্ষের

2

ভারতে পালিয়ে থাকা হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞ

3

সিলেটের ছয় আসনে মনোনয়ন দাখিল করলেন ৪৭ প্রার্থী

4

গোলাপগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময়

5

তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

6

হঠাৎ আগুনে আতঙ্ক ওসমানী মেডিকেলে, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ

7

সিলেটের সারী নদীতে চোরাবালিতে আটকা পড়ে শাবিপ্রবি শিক্ষার্থীর

8

ফেইসবুকে ফেক আইডি খুলে বড়লেখায় পোস্টমাষ্টারের নামে অপপ্রচারে

9

খালিদ মিয়া হত্যার বিচারের দাবিতে উত্তাল জগন্নাথপুর, মানববন্ধ

10

ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

11

সিলেটে বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্র ইউনিয়নের তিন নেতা আটক

12

শ্রীমঙ্গলে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকার চা-পাতা জব্দ, ৫০ হাজার টা

13

১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ আসন ঘোষণা

14

শাবিপ্রবিতে র‍্যাগিং ইস্যুতে ২৫ শিক্ষার্থী বহিষ্কার, বিক্ষোভ

15

ছাতকে "ভোক্তা অধিকার (CCS)" পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ

16

সিলেটে আ. লীগ নিষিদ্ধের দাবিতে ডিসি অফিসের সামনে অবস্থান

17

৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার,

18

বছর ঘুরে আজ খুশির ঈদ

19

খালেদা জিয়া আর নেই

20