টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম

    পরিবেশ নিয়ে হুশিয়ারি  

       



  




সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার সকালে নিজের দায়িত্ব গ্রহণ করেন আলোচিত এই ম্যাজিস্ট্রেট।

এর আগে সকালে সারোয়ার আলম জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এরপর আনুষ্টানিকতা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন নবাগত এই জেলা প্রশাসক। এসময় তিনি বলেন, সরকার আমাকে যে বিশ্বাস নিয়ে দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে এই জেলার মানুষের জন্য কাজ করতে। আমি এখানকার সকলের সহযোগিতা চাই। আমরা সবাই মিলে যখন কাজ করবো তখন অবশ্যই ভালো কিছু হবে। সিলেট সুন্দর জেলায় পরিণত হবে।

তিনি বলেন, আমি অনুরোধ করবো সবাই যেনো নিয়ম মানেন এবং আইন মানেন।

এখানকার বেশ কয়েকটা ব্ষিয় তার গুরুত্ব থাকবে জানিয়ে সারোয়ার আলম বলেন, প্রথমত আইনশৃঙ্খলা, এরপর পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য- এই কয়েকটা কাজে আমার স্পেশাল এটেনশন থাকবে।

সিলেটের পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড নিয়ে হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সিলেট হলো প্রকৃতি কন্যা। প্রকৃতি কন্যা যেনো প্রকৃতি কন্যার মতো থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে। তবে তা টেকসই উন্নয়ন হতে হবে। পরিবেশের ক্ষতি যেনো না হয়। আমি নিজেও পরিবেশের ছাত্র। তাই আমি নিজেও চাইবো, পরিবেশ সুন্দর রেখে উন্নয়ন নিশ্চিত করা। এক্ষেত্রে আমি সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা চাই। আমি আশা করছি আমার এখানকার সময়টা ভালো যাবো।

তিনি বলেন, আপনারা যদি আমাকে সেযোগিতা করেন তাহলে আমাকে অতীতে যেমন দেখেছেনে এখানেও তেমনই থাকবো।

এরআগে বুধবার রাতে সিলেট এসে পৌঁছান সারোয়ার আলম।

সিলেটের পাথর লুট দিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে গত সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর বুধবার সিলেট ছাড়েন শের মাহবুব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়েবি প্রশিক্ষণে মহিলা বিষয়ক কর্মকর্তার পকেটে সরকারের ২৫ লা

1

করোনায় আরও দুইজনের মৃত্যু

2

কবে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস স

3

ছাতকে বিএনপি নেতা কতৃক নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদে সংব

4

সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জৈন্তাপুরে কঠোর অভি

5

সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আ

6

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে অবস্থান ধর্মঘট

7

সোমবার সিলেট আসছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ

8

হাসিনার মৃত্যুদণ্ড

9

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস,

10

সিলেটে সুধীজনদের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ হো

11

সিলেট রেঞ্জের ৩৯ থানায় নতুন ওসি পদায়ন

12

সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন পেলেন কলিমউদ্দিন আহমেদ মিলন

13

নিউ সুরমা হোটেল যেন মিনি পতিতালয়; প্রশাসন নিরব

14

পুণ্যভূমি সিলেটে পৌঁছালেন তারেক রহমান, ৩৬ নম্বর ওয়ার্ডে হিরু

15

রমজানে বাজার নিয়ন্ত্রণে জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযা

16

টেকসই ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

17

জুড়ীতে নিসচা'র সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

18

ঢাকা বিমানবন্দরে আগুন, ফ্লাইট নামছে চট্টগ্রাম সিলেট কলকাতায়

19

১১ দফা দাবিতে ব্যাটারিচালিত রিকশা চালকদের সড়ক অবরোধ

20