টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে চোরাচালানি টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত ব্যবসায়ীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া


চোরাচালানি বাণিজ্যের টাকার বিরোধে দুই গ্রামের সংঘর্ষে নিহত চুনাপাথর ব্যবসায়ী মানিক মিয়া; প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলেছেন স্থানীয়রা


ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে চোরাচালানি টাকার ভাগাভাগি নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত চুনাপাথর ব্যবসায়ী মানিক মিয়া (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত রবিবার (২ নভেম্বর) গভীর রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত মানিক মিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত জগম্বর আলীর ছেলে। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে চলছে চোরাচালানি বাণিজ্য। এই টাকার ভাগাভাগি নিয়ে সম্প্রতি বনগাঁও গ্রামের ফজলুল করিম ও লুভিয়া গ্রামের কামরুল ইসলামের মধ্যে বড় অঙ্কের অর্থ লেনদেন নিয়ে বিরোধ দেখা দেয়।
গত ৩০ অক্টোবর রাতে দুই পক্ষের তর্কাতর্কি সংঘর্ষে রূপ নেয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এসময় বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর হয়, স্থানীয় একটি সেতুতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
গুরুতর আহত মানিক মিয়াকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সংঘর্ষের ঘটনায় পুলিশ ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৬ জনকে আটক করে। নিহতের স্ত্রী শাহিনুর বেগম ছাতক থানায় ২২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, “মামলা হয়েছে, ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মানিক মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালানি বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকার ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার রূপরেখা জামায়াতের পলিসি স

1

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাহবুবুর রহমানের

2

ফুটপাত দখলমুক্ত করতে সিলেটে প্রশাসনের যৌথ অভিযান

3

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

4

ভোরে সিলেটজুড়ে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৫.৪

5

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি সেট স্পিচ, কবিতা আবৃত্তি ও

6

ভারতে কারাভোগের পর দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি

7

জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেটে নতুন এসপি: দায়িত্ব পেলেন কা

8

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে প্রতিবাদ

9

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

10

ছাতকে একতা বালু উত্তোলন ও সরবরাহকারী সমিতির সাধারণ সভা অনুষ্

11

কারাগার থেকে পলায়নের ১ বছর পর সিলেটের রিপন গ্রেফতার

12

সিলেট চেম্বার নির্বাচন স্থগিতের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি

13

দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১

14

বিয়ানীবাজার আলীনগরে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময় সভা

15

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষ, প্রবাসীসহ আহত ১০

16

আমন–বোরোর বাইরে নতুন সম্ভাবনা, তরমুজে হাসি খলিল মিয়ার মুখে

17

কুলাউড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা,নিহত রুহির রহস্যজনক মৃত্যুতে

18

পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে রূপ দেওয়ার সময় এসেছে’..ভিপি নুর

19

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় আটক ১১

20