টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে প্রতিবন্ধী তরুণীকে দলবেধে ধ র্ষ ন, তিন যুবক গ্রে ফ তা র

কানাইঘাট প্রতিনিধি ::সিলেটে বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষনের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- মাইক্রোবাস চালক কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের উমাগড় গ্রামের নিখিল দাসের ছেলে শুভঙ্কর দাস (২৭), বীরদল কচুপাড়া গ্রামের ফরিদ আহমদের ছেলে ক্যারিকাভ চালক বাবুল আহমদ (২৮) ও চটিগ্রাম গ্রামের বাবুল মিয়ার ছেলে পিকআপ চালক ফাহাদ মিয়া (২৫)।


মামলার অভিযোগ থেকে জানা যায়, গত মঙ্গলবার রাতে মায়ের সাথে ঘুমাতে যান বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণী। রাত ১টার দিকে মা ঘুম থেকে উঠে দেখতে পান মেয়ে ঘরে নেই। ঘরের দরজা খোলা। পরদিন বুধবার সকালে কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের কায়স্থগ্রামের বালুচরে স্থানীয়রা জামাকাপড় ছেঁড়া অবস্থায় ওই তরুণীকে দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানায় তিন জন লোক তাকে ধর্ষন করেছে। 

স্থানীয় লোকজনও জানান, বীরদল খালোমোরা এলাকা থেকে গাড়িতে করে শুভঙ্কর, বাবুল ও ফাহাদ ওই তরুণীকে নিয়ে যেতে তারা দেখেছেন। বৃহস্পতিবার বিকেলে পরিবারের লোকজন ধর্ষিতাকে কানাইঘাট থানায় নিয়ে আসলে পুলিশ তাকে ওসমানী হাসপাতালের ওসিসিতে পাঠায়। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত তিনজনকে। 

তরুণীর মা জানান, তার মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী। মাঝে মধ্যে সে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। পরে আশপাশে খোঁজাখুঁজি করে তাকে নিয়ে আসতেন। মঙ্গলবার রাতে একইভাবে সে ঘর থেকে বের হয়ে গিয়েছিল।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, গ্রেফতারকৃত তিনজনকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ধর্ষনের ঘটনায় মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেভিল হান্ট ফেইজ-২: মধ্যনগরে নিয়মিত মামলার আসামি নুরুল হক গ্

1

অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক

2

ছাতকে নৌপথে যৌথ বা‌হিনীর অ‌ভিযানে ৯‌টি বালু বোঝাই নৌকাস

3

সরকার বাড়িয়ে দিলেও চামড়ায় এবারও কাঙ্ক্ষিত দাম মেলেনি

4

ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে

5

সিলেটে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করেছে এএফপিসি প্

6

গোলাপগঞ্জে টিলা ধসে ২ সন্তানসহ মা-বাবার মৃ ত্যু,

7

সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

8

আরামবাগে দশম শ্রেণির কিশোরীর আত্মহত্যা,

9

হবিগঞ্জে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

10

বড়লেখা সীমান্ত দিয়ে আবারও নারী,পুরুষসহ ১০ জনকে পুশইন

11

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

12

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তি

13

ছাতকে পরিত্যক্ত স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অবৈধ অস্ত্র উদ্ধার,

14

হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার

15

ছাতকে ভারতীয় মদসহ এক যুবক গ্রেফতার

16

রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি

17

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের

18

ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর

19

ছাতকে "ভোক্তা অধিকার (CCS)" পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ

20