টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

দরিদ্র বাবার কন্যা ফারজানার স্বপ্নপূরণের পথে

    পাশে মধ্যনগর উপজেলা প্রেসক্লাব

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
ঝুপড়ি ঘরের টিনের চাল ফুঁড়ে যখন বৃষ্টির পানি চুইয়ে পড়ে, তখনও বইয়ের পাতায় চোখ রাখে ফারজানা আক্তার আঁখি। আলো-আঁধারের জীবনে বড় স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে চলা এই কিশোরীর একটাই লক্ষ্য—একদিন ডাক্তার হয়ে গরিব-দুঃখী মানুষের সেবা করা।
ফারজানার বাবা জামাল মিয়া পেশায় দিনমজুর। ভোরে কাজের সন্ধানে বের হয়ে যান আর সন্ধ্যায় ক্লান্ত শরীরে ফিরে আসেন। তবু মেয়ের পড়াশোনার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন তিনি। জামাল মিয়া বললেন,
“আমি গরিব মানুষ, কিন্তু মেয়ের সাফল্য আমার সব কষ্ট ভুলিয়ে দেয়। ফারজানার স্বপ্ন যেন ভেঙে না যায়—এই চাই।”
মহিষখোলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারজানা এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক এমনকি পুরো গ্রাম গর্বিত। তবে এর পেছনে লুকিয়ে আছে দারিদ্র্যের বিরুদ্ধে প্রতিদিনের এক নিরব যুদ্ধ।
এই যুদ্ধের পাশে দাঁড়িয়েছে মধ্যনগর উপজেলা প্রেসক্লাব। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রেসক্লাবের পক্ষ থেকে ফারজানাকে নগদ অর্থ ও উপহার দেওয়া হয়। শুধু তাই নয়, তার পড়াশোনার দায়িত্বও গ্রহণ করেছেন তারা। প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল মিজবাহ বলেন,
“ফারজানার মতো মেধাবীর স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করতে পারা আমাদের জন্য গর্ব। একদিন সে সমাজের কল্যাণে বড় ভূমিকা রাখবে।”
উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ছাতারগড় গ্রামের এই মেধাবী কন্যার গল্প এখন ছড়িয়ে পড়েছে চারপাশে। শুধু মধ্যনগর নয়, সারা সুনামগঞ্জ জুড়েই বইছে শুভকামনার বার্তা।
ফারজানার চোখে আজও জ্বলজ্বল করছে স্বপ্নের আলো। হয়তো সামর্থ্য সীমিত, কিন্তু অদম্য ইচ্ছাশক্তি আর মানুষের সহমর্মিতা তাকে নিয়ে যাবে অনেক দূর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে পালাক্রমে ধর্ষণ, চালক

1

হাসপাতালে জামায়াত আমির, খোঁজ নিলেন সেনাপ্রধান

2

জাতীয় মৎস্য সপ্তাহে জুড়ীতে পুরস্কার বিতরণ ও পোনামাছ অবমুক্তক

3

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

4

বছর ঘুরে আজ খুশির ঈদ

5

তালাক দেওয়া স্ত্রীকে বন্ধুদের নিয়ে গ ণ ধ র্ষ ণ

6

শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শ

7

সিলেটে রিকশা গ্যারেজে জুয়া খেলতে গিয়ে ধরা ৪ জন

8

এখনো নেভেনি মিরপুরের আগুন, যা বললেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

9

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১২১ জনকে পুশইন করল বিএ

10

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে গ

11

সিলেটসহ সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

12

ঢামেক থেকে এভারকেয়ারে হাদির উন্নত চিকিৎসা শুরু

13

সিলেটে মধ্যরাতে সেনাবাহিনীর অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল

14

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজ বোটে ভয়াবহ অগ্ন

15

আজ মহান স্বাধীনতা দিবস

16

ভোক্তা অধিকারের জব্বারকে ‘মারধর’, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা জা

17

সিলেটে লন্ডন পাঠানোর নামে প্রতারণা, মামলায়: প্রধান আসামি কার

18

বালুচরে প্রতিপক্ষের হামলায় কিশোর গ্যাং সদস্যের মৃত্যু

19

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

20