টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

 দোয়ারাবাজার সুনামগঞ্জ  প্রতিনিধি::

  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মতিন (৫০) ও আকবর আলী নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

নিহত আব্দুল মতিন মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা কাকন বিবির মেয়ে সখিনা বেগমের স্বামী। অপর নিহত আকবর আলী লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর রূপনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা হেলাল-খসরু উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খেলার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে গুরুতর আহত অবস্থায় আব্দুল মতিন ও আকবর আলীকে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম ও দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি

1

হাসিনার মৃত্যুদণ্ডের রায়: প্রতিক্রিয়ায় যা বলল ভারত

2

মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরী ট্রাষ্টের রমজান উপহার প্রদান

3

তুচ্ছ ঘটনায় ভয়াবহ সংঘর্ষ: হবিগঞ্জে দুই গ্রামের ৫০ জন আহত

4

আকবরের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার নিয়ে যা বললেন পুলিশ কমিশনার

5

সুনামগঞ্জে ৫ কোটি টাকার শাড়ি- লেহেঙ্গা জ ব্দ

6

সিলেটসহ সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

7

হাকালুকি হাওরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান: ১০০০ মিটার বেড়

8

জগন্নাথপুরে টিকটক ভিডিও তৈরি নিয়ে বাগবিতণ্ডা, যুবক নিহত

9

লুনার গাড়িতে হা ম লা, যুবলীগ নেতা গ্রে ফ তা র

10

ছাতকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

11

জগন্নাথপুরের কনটেন্ট ক্রিয়েটর লিটনের কর্মকাণ্ডে সিলেটের সম্ম

12

কবে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস স

13

নবীগঞ্জে গ্যাস দেয়ার সময় পাম্পে আ গু ন

14

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

15

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

16

পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

17

কেমুসাস বইমেলায় আসছে কবি শাহাজান মিয়ার বহুল প্রতীক্ষিত চতুর্

18

তিন হলের ফল ঘোষণা, সাদিক ও ফরহাদ এগিয়ে

19

নির্বাচনে জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্ট

20