টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যরাতে সিলেটে বিক্ষোভ: প্রথম আলো অফিস ও আলপাইন রেস্টুরেন্টে ভাঙচুর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর মৃৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সিলেটেও বিক্ষোভ করেছেন তার অনুসারীরা। বৃহস্পতিবার মধ্যরাতে এরকম একটি মিছিল থেকে নগরের বারুতখানা এলাকার দৈনিক প্রথম আলোর সিলেট আঞ্চলিক কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

জানা যায়, ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে সিলেটে বিক্ষোভ করা হয়। মধ্য রাতে নগরে খন্ড খন্ড মিছিলের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এরকম একটি মিছিল থেকে প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল থেকে ঢিল ছুড়ে প্রথম আলো কার্যালয়ের গ্লাস ও সাইনবোর্ড ভাঙচুর রা হয়। তবে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেনি কেউ।

এছাড়া রাতে নগরের চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টেও ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে চোরাচালানি টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত ব্যবসায়ীর ম

1

ছাতকে গণঅধিকার পরিষদের (জিওপি) ২৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদ

2

পাকিস্তান সফর নিয়ে দ্রুতই সিদ্ধান্ত চায় বিসিবি

3

সিলেটে সিএনজি অটোরিকশার ভাড়া তালিকা হবে ১৫ দিনের মধ্যে: পুলি

4

দোয়ারাবাজারে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

5

গোয়াইনঘাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গোচারণ ভূমিতে চাষাব

6

এসএসসির ১ম দিনে সিলেটে অনুপস্থিত ৮৭৮, বহিস্কার ১

7

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

8

জগন্নাথপুরে হাওরের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ

9

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক

10

২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতকে হারাল বাংলাদেশ

11

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সড়কেই শেষ স্নেহার

12

মধ্যনগররে-জুলাই-গণঅভ্যুত্থান-দিবস-উপলক্ষে-বি-এনপির-আনন্দ-মিছ

13

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের ঘোষণা

14

সিলেটে আবাসিক হোটেলে থেকে আটক-৫

15

দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১

16

সিলেটের আলোচিত পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে

17

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মধ্যনগরে বিএনপির জনসভা

18

আমাদের মধ্যে অনেক ষড়যন্ত্রকারী আছে: এমএ মালিক

19

কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩ শতাধিক

20